রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
বরিশালে রহস্যজনকভাবে যুবকের মৃত্যু

বরিশালে রহস্যজনকভাবে যুবকের মৃত্যু

Sharing is caring!

বরিশালে রহস্যজনকভাবে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। যার মরদেহ সোমবার (২৯ জুলাই) দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত করা হয়েছে। এরআগে রোববার দিবাগত রাত পৌনে ৪ টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সাদিক হাসান অভি (২৮) টাঙ্গাইল জেলার বীরপুশিয়া এলাকার হযরত আলীর ছেলে এবং ওয়াল্টন কোম্পানিতে কর্মরত ছিলেন। চাকুরির সুবাদে রাজধানীর উত্তরা ৯ নম্বর সেক্টরে একটি ফ্লাটে ভাড়া থাকতো। বরিশাল কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন জানান, সাদিক হাসান অভি গত ২৭ জুলাই খুলনা থেকে বরিশাল ভিজিটে আসেন। ওইদিন তিনি নগরের সদর রোডস্থ আবাসিক হোটেল সেডনার ৮০৫ নম্বর কক্ষ ভাড়া নিয়ে রাত্রিযাপন করেন। ২৮ জুলাই দিবাগত রাতে হোটেলে বসে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে তাকে একটি প্রাইভেট ক্লিনিক ও পরে শেবাচিম হাসপাতালে নিয়ে আসা হয়।  হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক সাদিক হাসান অভিকে মৃত বলে ঘোষনা করেন। পরে সোমবার নিয়মানুযায়ী মরদেহের ময়নাতদন্ত করা হয় এবং নিহতের বাবা’র কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়। তবে সাদিক হাসানের মৃত্যু নিয়ে পরিবার কোন মামলা বা অভিযোগ করতে রাজি হননি বলে জানিয়ে এসআই আল আমিন বলেন, পরিবারের ভাস্যমতে সাদিক আগে থেকেই মদ্যপান করতো। মদের নেশা থেকে দুরে রাখতে তাকে ওয়ালটনে চাকুরীর ব্যবস্থা করে দেয়া হয়। কিন্তু কর্ম ব্যস্ততার মধ্যেও সে মদপান করতো বলে জানিয়েছে স্বজনরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD