সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:০০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি কলাপাড়ায় অটোরিকশা- মোটরসাইকেল সংঘর্ষ। আহত-৪ মহিপুর কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙ্গচুর, আতঙ্কে রোগী-কর্মীরা কলাপাড়ায় রুফটপ সোলারে জাতীয় অগ্রাধিকারের আহ্বান রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব
কলাপাড়ায় প্রতিষ্ঠান প্রধানদের সাথে ইউএনও’র মত বিনিময়

কলাপাড়ায় প্রতিষ্ঠান প্রধানদের সাথে ইউএনও’র মত বিনিময়

{"capture_mode":"AutoModule","faces":[]}

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থানরত মাদ্রাসা, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ পর্যায়ের প্রধানদের সাথে মতবিনিময় করেছেন নবাগত কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো.কাউসার হামিদ।

বুধবার(০৮ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ কার্যালয়ে(পায়রা) এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান খান এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শংকর প্রসাদ অধিকারী।

সভায় শিক্ষক নেতৃবৃন্দের পক্ষ থেকে বক্তব্য রাখেন, কুয়াকাটা খানাবাদ কলেজের অধ্যক্ষ সিএম সাইফুর রহমান, কলাপাড়া নেছার উদ্দিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ নাসির উদ্দিন, মুসুল্লিয়াবাদ একে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ ফখরুল ইসলাম, খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান, পিএনডি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক এবং খেপুপাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ নুরুল হক।

এ সময় উপজেলার সকল কলেজ, মাদ্রাসা এবং মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানগণ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাউসার হামিদ বলেন, কোন এলাকার উন্নয়নের প্রধান ইন্ডিকেটর হচ্ছে সেই এলাকার উন্নত শিক্ষা।

মানসম্মত শিক্ষা বাস্তবায়ন করতে গেলে শিক্ষকদেরকেও মানসম্মত করে গড়ে তুলতে হবে।

তিনি উপজেলায় শিক্ষা ব্যবস্থায় সমস্যা চিহ্নিত করে ঐক্যবদ্ধভাবে সমাধানের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সেই সাথে শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক ব্যাবস্থাপনা এবং পাঠদান প্রক্রিয়া উন্নয়নের প্রতিষ্ঠান প্রধানদের জোর অনুরোধ করেন।

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD