মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
মহিপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোকানিদের টিন ও নগদ টাকা প্রদান

মহিপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোকানিদের টিন ও নগদ টাকা প্রদান

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর কলাপাড়ার মহিপুর থানার  লতাচাপলী ইউনিয়নের মম্বিপাড়া নতুন বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাাঁচ দোকানিকে এক বান্ডিল করে ঢেউটিন ও তিন হাজার করে নগদ টাকা সহায়তা দেয়া হয়েছে।

এছাড়া ক্ষতিগ্রস্ত প্রত্যেক দোকানিকে চাল, ডাল, তেলসহ খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত দোকানিদের রবিবার শেষ বিকেলে এ সরকারি সহায়তা প্রদান করেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. কাউছার হামিদ।

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোকসেদুল আলম, সিপিপির সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান খান, সমবায় কর্মকর্তা আব্বাস উদ্দিন,  লতাচাপলী ইউনিয়নের চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত)  মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শনিবার দিবাগত ভোর রাতে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে মম্বিপাড়ার নতুনপাড়া বাজারের দোকানি হাবিবুর রহমান, আল-আমিন, বাচ্চু মিয়া, মো. মিজান ও আব্দুর রাজ্জাকের দোকানপাট মালামালসহ  অগ্নিকাণ্ডে  পুড়ে ব্যাপক ক্ষতি হয়।

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD