শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
সাংবাদিকদের সাথে শিক্ষক নেতৃবৃন্দের মতবিনিময়

সাংবাদিকদের সাথে শিক্ষক নেতৃবৃন্দের মতবিনিময়

{"capture_mode":"AutoModule","faces":[]}

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধিঃ

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কলাপাড়া মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(০৫ অক্টোবর) দুপুর ১২ টায় কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু।

এ সময় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির (বাসিস)সভাপতি মোঃ ফখরুল ইসলাম, কলাপাড়া প্রেসক্লাবের অর্থসম্পাদক সাংবাদিক শরীফুল হক শাহীন, সাংবাদিক জসীম পারভেজ, মিলন কর্মকার রাজু।

রবীন্দ্র কুঠিবাড়ি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের কাস্টোডিয়ান মোঃ আল আমিন, কলাপাড়া বন্দর ব্যবসায়ি সমিতির সভাপতি মোঃ নাজমুল ইসলাম।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার মাইনুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি আল এমরান হারুন, সহ সভাপতি মাহাবু উল্লাহ লিটন, সাইদুর রহমান সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, নুরুল হকসহ নেতৃবৃন্দ।

সভায় বক্তারা শিক্ষকদের জীবন ও জীবীকার মান উন্নয়নে সরকারকে আন্তরিক হওয়ার আহবান জানান। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ ফখরুল ইসলাম বলেন, শিক্ষকদের ভালো কাজ এবং জাতির কাছে তাদের প্রত্যাশা দেশবাসীকে অবহিত করার কাজ আপনারাই করে থাকেন।

তিনি শিক্ষক দিবসে শিক্ষকদের দাবিগুলো তুলে ধরেন। কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছার উদ্দিন আহমেদ টিপু বলেন, একটি জাতি গঠনের গুরুত্বপূর্ণ কাজ শিক্ষকরা করে থাকেন।

তিনি শিক্ষক দিবসে সকল শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সাথে শিক্ষকদের জীবন মান উন্নয়নে দ্বায়িত্বশীলদের ভূমিকা পালনের আহবান জানান।

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD