বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
কলাপাড়ায় গৃহবধূর ঝুলন্ত ম/র/দে/হ উদ্ধার

কলাপাড়ায় গৃহবধূর ঝুলন্ত ম/র/দে/হ উদ্ধার

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় নাজমিন বেগম (৩৫) নামে এক গৃহবধূর ম/র/দে/হ উদ্ধার করেছে কলাপাড়া থানা পুলিশ।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার চম্পাপুর ইউনিয়নের পাটুয়া গ্রামের স্বামীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত নাজমিন বেগম ওই এলাকার জাকারিয়া হোসেনের স্ত্রী। এ দম্পতির এক ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে স্বামী-সন্তানদের নিয়ে ঢাকায় বসবাস করছিলেন নাজমিন। তবে প্রায় এক মাস আগে সন্তানদের নিয়ে গ্রামের বাড়িতে চলে আসেন তিনি।

বুধবার সকালে তার শোয়ার ঘরে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তবে তার মৃত্যুর সঠিক কারণ নিয়ে এখনো ধোঁয়াশা তৈরি হয়েছে। কেউ কেউ এটিকে আত্মহত্যা বললেও, পরিবারের সদস্যরা ও প্রতিবেশীরা মৃত্যুর পেছনে অন্য কোনো রহস্য থাকতে পারে বলে ধারণা করছেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.জুয়েল ইসলাম জানান, “মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।” এদিকে, গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে স্থানীয়দের মাঝে নানা প্রশ্ন ও কৌতূহল দেখা দিয়েছে। পুলিশ বলছে, ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পরেই প্রকৃত কারণ জানা যাবে।মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD