বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব
জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার কলাপাড়ার জহিরুল ইসলাম

জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার কলাপাড়ার জহিরুল ইসলাম

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন কলাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম।

রবিবার (১৪ সেপ্টেম্বর) পটুয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ে মাসিক সভা শেষে শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী এসআই হিসেবে মো. জহিরুল ইসলামকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন জেলা পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ।

গত আগস্ট মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা শেষে জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে তাকে মনোনীত করা হয়।

কলাপাড়া থানা সূত্রে জানা গেছে, থানায় যোগদানের পর থেকেই তিনি সাজার আসামি, জিআর ও সিআর মামলার আসামি, চোরাই গাড়ি উদ্ধারসহ শতাধিক ওয়ারেন্ট নিষ্পত্তি করেছেন।

পাশাপাশি মাদক ব্যবসায়ী গ্রেফতার, মাদক উদ্ধার এবং সমাজে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টিতেও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান।

এসআই মো. জহির বলেন, আমি সবসময় দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করি। মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিদের বিরুদ্ধে সর্বদা কঠোর অবস্থানে আছি।

ভালো কাজের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা পেয়ে সত্যিই তৃপ্তি পেয়েছি, যা আমাকে আরও অনুপ্রাণিত করবে।

এমন প্রাপ্তিতে অনুপ্রাণিত করায় কলাপাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল ইসলামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD