শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
মহিপুরে ২টি ট্রলিং বোট ও বেহুন্দী জালসহ ১২ জেলে আটক

মহিপুরে ২টি ট্রলিং বোট ও বেহুন্দী জালসহ ১২ জেলে আটক

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি ঃ
পটুয়াখালীর মহিপুরে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ২টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট ও প্রায় ৫০ লাখ টাকা মূল্যের বেহুন্দী জাল জব্দ করা হয়েছে।

এ সময় ১২ জন জেলেকে আটক করা হয়।
রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে মহিপুর থানাধীন লতাচাপলী কুয়াকাটা সংলগ্ন সাগর মোহনায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন নিজামপুর ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ২টি ট্রলিং বোট, ১০ পিস বেহুন্দী জাল (মূল্য প্রায় ৫০ লাখ টাকা) ও ১২ জন জেলেকে আটক করা হয়।
পরে জব্দকৃত ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করে বোট, জাল ও আটক জেলেদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহিপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, “মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

 

মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD