বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
(পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক
মাছধরা ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরন, অগ্নিদগ্ধ- ৩ জেলে

মাছধরা ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরন, অগ্নিদগ্ধ- ৩ জেলে

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে একটি মাছধরা ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে ৩ জেলে অগ্নিদগ্ধ হয়েছে।

এর মধ্যে জহির হোসেন (৫৫) নামের এক জেলের শরীরের ৫৫ শতাংশ পুড়ে গেছে। এছাড়া এসময় ট্রলারের পিছনের কিছু অংশ পুড়ে যায়।

শনিবার সকাল দশটায় খাপড়াভাঙ্গা নদীতে আলমগীর মৃধার তেলের ঘাটে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত জহিরকে কলাপাড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে। অপর আহত দুই জেলে শহিদুল (৩০) ও সাইফুল (৩০)ইসলাম প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শী জেলে আবদুল মালেক বলেন, আমরা ট্রলারের পাশে কাজ করছিলাম। হঠাৎ বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরিত হয়। আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে। না হলে পুরো ট্রলার পুড়ে যেত।

আরেক জেলে জাকির হোসেন বলেন,
বিস্ফোরণের পর আমরা চিৎকার শুনে দৌড়ে যাই। জহির ভাইয়ের শরীরের বেশিরভাগ অংশ আগুনে দগ্ধ হয়েছে। উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, নামবিহীন ফারুক মাঝির ট্রলারটি খাপড়াভাঙ্গা নদীতে নোঙ্গর করা অবস্থায় ছিলো।

সকালে রান্না করার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। পরে স্থানীয়রা তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিদগ্ধ জেলেদের সহায়তার বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

 

মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD