শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
(পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক
কলাপাড়ায় মানবাধিকার কমিশন’র কমিটি পূর্ণগঠন সভা

কলাপাড়ায় মানবাধিকার কমিশন’র কমিটি পূর্ণগঠন সভা

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: null; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 38;

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ
“জেল, জুলুম, অত্যাচার ও নির্যাতনের বিরুদ্ধে আইনী সহায়তার মানবাধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ মানবাধিকার কমিশন (BHRC) কলাপাড়া উপজেলা শাখা ও পৌর শাখার কমিটি পূর্নগঠন সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে উপজেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন, অ্যাডভোকেট আবুল হোসেন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তারেক আমান সুমন।

এছাড়া কলাপাড়া পৌর শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন কলাপাড়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ মাসুম বিল্লাহ অসাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাংবাদিক মো. নাসির উদ্দীন।

বাংলাদেশ মানবাধিকার কমিশনের কলাপাড়া পৌর শাখার তত্ত্বাবধানে বৃহস্পতিবার(১১ সেপ্টেম্বর) বিকাল ৫টায় উপজেলা প্রশাসন মিলনায়তনে (পায়রা) এ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের কলাপাড়া উপজেলা শাখার সভাপতি এ্যাডভোকেট আবুল হোসেন’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমিশনের পটুয়াখালী জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি এ্যাড. মোঃ আফজাল হোসেন তালুকদার স্বপন।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক, সাংবাদিক মোল্লা নাসির উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোকছেদুল আলম, কলাপাড়া উপজেলা শাখার নির্বাহী সভাপতি, এ্যাডভোকেট আবুল বাশার।

কলাপাড়া কৃষক দলের সভাপতি আবদুস সালাম তালুকদার এবং সমাজকর্মী ও স্থপতি ইয়াকুব খান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. সোহরাব হোসেন, কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজ’র প্রদর্শক মো. আসাদুজ্জামান খান, নাওভাঙ্গা ফাযিল মাদ্রাসার প্রভাষক ইভান মাতুব্বর, ভিপি কাশেম শেখ ও কলাপাড়া পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক সোয়েবুর রহমান।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, সংগঠনের উপজেলা সাধারণ সম্পাদক, মোঃ তারেক আমান সুমন এবং কলাপাড়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো.মাসুম বিল্লাহ।

বক্তারা বাংলাদেশ মানবাধিকার কমিশনের কলাপাড়া উপজেলা এবং পৌর শাখার কমিটিকে শক্তিশালী করা সহ সমাজের সর্বস্তরে মানবাধিকার পৌঁছে দেয়ার বিষয়ে প্রত্যয় ব্যক্ত করেন।

সভা শেষে কলাপাড়া উপজেলা এবং পৌর শাখার সভাপতি এবং সাধারণ সম্পাদককে পরিচয় করিয়ে দেন প্রধান অতিথি।

সেই সাথে পরবর্তীতে সকলের সাথে আলোচনা করে কমিটির অন্যান্য সদস্য গঠন করতে অনুরোধ করেন অতিথিরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD