বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
(পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক
মহিপুরে জেলে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মহিপুরে জেলে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালীর মহিপুরে ট্রলারে পৌঁছাতে দেরি করায় মারধরে এক জেলের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার অন্যতম পলাতক আসামি শুকুর খান (৫২)কে গ্রেপ্তার করেছে র‍্যাব।

সোমবার(৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাগেরহাট সদর উপজেলার কলাবাড়িয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেপ্তার শুকুর খান পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়নের উত্তর ছোট মাছুয়া গ্রামের মৃত আনোয়ার হোসেন খানের ছেলে।

র‍্যাব জানায়, গত ৪ সেপ্টেম্বর রাত ৯টার দিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানার আলীপুর মৎস্য আড়তে মন্টু ফরাজীর মালিকানাধীন একটি ট্রলারে দেরিতে পৌঁছানোর কারণে মালিকপক্ষের লোকজন জেলে হেলাল হাওলাদার (২৪)সহ আরও দুজনকে বেধড়ক মারধর করে।

এতে গুরুতর আহত হেলালকে প্রথমে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতাল ও পরে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহত হেলালের মা শেফালী বেগম বাদী হয়ে মহিপুর থানায় হত্যা মামলা করেন। মামলায় এফবি তামান্না ট্রলার মালিক মন্টু ফরাজীসহ কয়েকজনকে আসামি করা হয়।

র‍্যাবের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দীর্ঘদিন পলাতক থাকার পর শুকুর খানকে যৌথ অভিযানে গ্রেপ্তার করা সম্ভব হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাকে আজ সোমবার রাতে বাগেরহাট সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় জেলেরা জানান, প্রতিনিয়ত মালিকপক্ষের অমানবিক নির্যাতনের শিকার হন শ্রমিকরা। তবে এবার একজন জেলের মৃত্যুতে বিষয়টি ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে।

 

মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD