বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার
মহিপুরে অবৈধভাবে খাল ভরাট, ভ্রাম্যমান আদালতের হানায় পাইপ বিনষ্ট, জরিমানা ৫০ হাজার টাকা

মহিপুরে অবৈধভাবে খাল ভরাট, ভ্রাম্যমান আদালতের হানায় পাইপ বিনষ্ট, জরিমানা ৫০ হাজার টাকা

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর মহিপুর থানার ধুলাসার ইউনিয়নের ধোলাই মার্কেট এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বাদল সরদার (৩৫) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

এসময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ৭৫০ ফুট পাইপ ভেংগে বিনষ্ট করা হয়েছে এবং বালু উত্তোলনের কার্যক্রম বন্ধ রাখার আদেশ দেওয়া হয়েছে।

শনিবার রাত ১১ টার দিকে কুয়াকাটা সমুদ্র সৈকতের ধুলাসার ইউনিয়নের ধোলাই মার্কেট  এলাকার বেড়িবাঁধের বাহিরের জোয়ার ভাঁটা প্রবাহমান খাল ভরাট করেছিলো প্রভাবশালী একটি চক্র।

এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে একজনকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসিন সাদেক।

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ ও ১৫ ধারানুসারে পরিচালিত মোবাইল কোর্ট তাকে  ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রভাবশালী একটি মহল কয়েকদিন যাবত বেড়িবাঁধ সংলগ্ন একটি মাছের ঘের থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে পাশে জোয়ার ভাটা প্রবাহমান খাল ও সংরক্ষিত বনের জায়গা দখল করে মার্কেট নির্মাণের প্রক্রিয়া চালাচ্ছেন।

এতে একদিকে বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ হচ্ছে অন্যদিকে বনের জমি ভরাট করে, এভাবে প্রতিনিয়ত দখল হতে থাকলে পরিবেশ হুমকিতে পড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত), সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসিন সাদেক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কুয়াকাটার সমুদ্র সৈকতের ধোলাই মার্কেট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকারীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

 

মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD