শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
৮ দফা দাবিতে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে ক্ষতিগ্রস্থদের মানববন্ধন

৮ দফা দাবিতে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে ক্ষতিগ্রস্থদের মানববন্ধন

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি  :

চাকুরী চাই,  জমির তিনগুন মূল্য চাই এ দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন করেছে পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

শুক্রবার বেলা সাড়ে এগারোটায় জমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য ও শিক্ষিত বেকার যুব সমাজের আয়োজনে কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্য ও আন্দোলনের সমন্বয়কারী রবিউল আউয়াল অন্তর, জামাল মৃধা, হাসান মৃধা, জুলিয়া ও মীম সহ এলাকার লোকজন।

বক্তারা বলেন, জমি অধিগ্রহণের সময় প্রতি পরিবার থেকে যোগ্যতা অনুযায়ী একজনকে চাকুরি ও জমির তিনগুণ মূল্য পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিল বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ।

গত এক বছর ধরে তারা এ দুই দাবি সহ ৮ দফা দাবিতে আন্দোলন করছেন।

কিন্তু তাদের কোন দাবি না মেনে উল্টো নিরীহ গ্রামবাসীদের নামে  মামলা দিয়ে হয়রানি করছে বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। অবিলম্বে তাদের ৮ দফা দাবি মানা না হলে আরও বৃহৎ কর্মসূচি ঘোষণা দেন।

মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD