শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
(পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক
কুয়াকাটায় জেলের জালে ১৫ কেজির পাঙ্গাস

কুয়াকাটায় জেলের জালে ১৫ কেজির পাঙ্গাস

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে বড় আকৃতির ১৫ কেজি ওজনের এক পাঙ্গাস মাছ। মাছটি বন্দরে নিয়ে আসলে দেখার জন্য অনেকেই ভিড় করেন।

মঙ্গলবার(২ সেপ্টেম্বর) আলিপুর মৎস্য আড়তে মাছটি নিলামের মাধ্যমে ১৮ হাজার টাকায় বিক্রি হয়। এতে প্রতি কেজির দাম পড়ে ১ হাজাট ২০০ টাকা। মাছটি কিনেছেন মৃধা ফিসের স্বত্বাধিকারী মৎস্য ব্যবসায়ী সালাউদ্দিন।

এর আগে গত ৩১ আগস্ট সাগরে গেলে ইলিশসহ অন্যান্য মাছের সাথে এই পাঙ্গাস ধরা পড়ে। হঠাৎ এমন মাছ পেয়ে জেলেদের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়ে।

স্থানীয় ব্যবসায়ী সালাউদ্দিন বলেন, “মাছটি ইলিশের জালে ধরা পড়েছিল। আমি মাছটি ১৮ হাজার টাকায় কিনেছি।

সামান্য লাভ পেলেই বিক্রি করে দেব।”
জেলেদের ভাষ্যমতে, সাগর বা নদীর পাঙ্গাস মাংসে নরম ও স্বাদে অনন্য হওয়ায় দাম দেশি পাঙ্গাসের তুলনায় কয়েকগুণ বেশি।

এমন মাছ ধরা পড়লে জেলে পল্লীতে উৎসবের আমেজ তৈরি হয়।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, “এটা জেলেদের জন্য খুশির খবর।

সামুদ্রিক মাছ ধরায় সরকারের জারি করা নিষেধাজ্ঞা মেনে চলার সুফলই বলা যায়। জেলেরা নিয়ম মেনে মাছ ধরলে ভবিষ্যতেও বড় বড় মাছ ধরা পড়বে।

আবহাওয়া অনুকূলে থাকায় জেলেরা এখন বেশ ভালো পরিমাণ মাছ ধরতে পারবে বলে আশা করা যাচ্ছে।”

 

মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD