শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
ভিপি নূরের উপর হামলার প্রতিবাদে কুয়াকাটায় মশাল মিছিল

ভিপি নূরের উপর হামলার প্রতিবাদে কুয়াকাটায় মশাল মিছিল

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক ভিপি নূরুল হক নূরসহ কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর  নারকীয় হামলার প্রতিবাদে কুয়াকাটায় মশাল মিছিল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যার পরে মহিপুর থানা গণ অধিকার নেতৃবৃন্দ এ বিক্ষোভ ও মশাল মিছিল বের করেন।

কুয়াকাটা প্রেসক্লাব চত্বর থেকে মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে  প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ সমাবেশে যুব অধিকার পরিষদ নেতা এনায়েত উদ্দিন দুলাল, গণঅধিকার পরিষদ ডাবলুগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি মিজানুর রহমান, যুব অধিকার পরিষদের কলাপাড়া উপজেলার আহ্বায়ক মনির মোল্লা,  মহিপুর থানা ও লতা চাপলি ইউনিয়নের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আরিফুল ইসলামসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এ সময় বক্তারা বলেন, গণতান্ত্রিক আন্দোলনকে বাধাগ্রস্ত করার জন্য পরিকল্পিতভাবে নূরসহ কেন্দ্রীয় নেতাদের ওপর এ হামলা চালানো হয়েছে।

এ ধরনের হামলা দেশের গণতন্ত্রের জন্য অশনি সংকেত বলে মন্তব্য করেন তারা।

এমন দমন-নীতি গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের দমিয়ে রাখা যাবে না বলেও হুশিয়ারি দেন তারা।

মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD