শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে
ভিপি নুরের উপর হামলার প্রতিবাদে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল

ভিপি নুরের উপর হামলার প্রতিবাদে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল

Sharing is caring!

নিজস্ব প্রতিবেদকঃ

ঢাকায় বাংলাদেশ গন-অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুরের উপর পুলিশ সেনাবাহিনী কর্তৃক হামলার প্রতিবাদে পটুয়াখালীতে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করেছেনে পটুয়াখালী গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ।

শনিবার ৩০’আগস্ট দুপুর সাড়ে ১২ টার সময় পটুয়াখালী জেলা কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু করে লঞ্চঘাট চত্বরে এসে জমায়োত হয় সেখানে ঘন্টাব্যাপী কর্মসূচি পালন করেন।

জেলা যুব অধিকার পরিষদের সাধারন সম্পাদক আবদুর রহমান এর সঞ্চালনায় শান্তিপূর্ণ কর্মসূচিতে বক্তব্য প্রদান করেন- পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব শাহ-আলম সিকদার, যুগ্ম-আহব্বায়ক এম সোহেল রানা, যুগ্ন-আহব্বায়ক মশিউর রহমান সাদ্দাম মৃধা, যুগ্ন-আহব্বায়ক উর্মি ইসলাম, যুগ্ন- সদস্য সচিব শিল্পী রানা, যুগ্ন সদস্য সচিব তানজিলা আক্তার, জাতীয় নাগরিক কমিটি (এন সিপি) যুগ্ন-আহব্বায়ক বশির উদ্দিন আহমেদ, জেলা যুব-অধিকার পরিষদের সভাপতি সাইফুল ইসলাম রুম্মান, সদর উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক আবুল কাসেম শাহীন,

তেজগাও কলেজ ছাত্র অধিকার পরিষদের সাধারন সম্পাদক জাবের মাহামুদ। এছাড়াও উপস্থিত ছিলেন, , দুমকি উপজেলার যুব-অধিকার পরিষদের সভাপতি সুবর্না রশিদসহ জেলা উপজেলার গনঅধিকার,যুব-অধিকার, ছাত্র অধিকার, শ্রমিক অধিকার পরিষদ সহ জাতীয় নাগরিক কমিটি (এনসিপির) নেতাকর্মীরা।

এসময় বক্তারা বলেন, জুলাই আগস্টের নায়ক ভিপি নুরুল হক নুর রক্তাক্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

স্পষ্টভাবে হুশিয়ারী দিয়ে তারা বলেন, ভিপি নুর শুধু গনঅধিকার নয় বাংলাদেশের ১৮ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন।

তাই ছাত্র জনতা যেভাবে ১৮ এনেছে ২৪ এনেছে ঠিক তেমনি ২৪ এর যোদ্ধাদের রক্ষার্থে জীবন দিতেও প্রস্তুত আছে। যেভাবে সেনাবাহিনী ও পুলিশ বিপ্লবী নেতার উপর হামলা চালিয়েছে এটা হত্যার উদ্দেশ্য ছাড়া আর কিছুই নয়।

এই ন্যাক্কারজনক ঘটনায় সেনাবাহিনীকে জবাবদিহি করতে হবে।অন্তর্বর্তীকালীন সরকারকে জবাবদিহি করতে হবে। যদি দ্রুত হামলাকারীদের আইনের আওতায় আনা না হয় তবে কঠোর থেকে কঠোর কর্মসূচি পালন করবে এদেশের ছাত্র জনতা।

বিপ্লবীদের রক্ষার্থে প্রয়োজনে আবারও এদেশে বিপ্লবী আন্দোলন করা হবে বলে জানান।

ভিপি নুরুল হক নুরকে মারার জন্য কেবা কারা নীল নকশা একেছে জাতীয় পার্টির হয়ে দোসরদের ফেরাতে কে এই হুকুমদাতা তাকে খুঁজে বের করে অবিলম্বে বিচারের আওতায় আনার দাবি জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD