শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
মহিপুরে তিনটি অবৈধ ট্রলিং বোট জব্দ

মহিপুরে তিনটি অবৈধ ট্রলিং বোট জব্দ

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি  :

পটুয়াখালীর মহিপুরে মৎস্যসম্পদ রক্ষায় যৌথ অভিযান চালিয়ে তিনটি অবৈধ ট্রলিং বোট জব্দ করেছে কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তর।

রবিবার(২৪ আগস্ট) শেষ বিকেলে মহিপুর – আলিপুর বাজার সংলগ্ন খাপড়াভাঙ্গা খালে এ অভিযান পরিচালনা করা হয়।

কোস্টগার্ড জানায়,  নিজামপুর স্টেশনের সদস্যরা মৎস্য অধিদপ্তরের সঙ্গে যৌথভাবে অভিযান চালায়।

এসময় অবৈধভাবে মাছ ধরার জাল ও বিভিন্ন সরঞ্জামসহ তিনটি ট্রলার জব্দ করা হয়। পরবর্তীতে জব্দ করা জাল ধ্বংস করা হয় এবং মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তারা।

জানা গেছে, কাঠের তৈরি ট্রলারে নিয়ম বহির্ভূতভাবে লোহার বিভিন্ন উপকরণ যুক্ত করে সমুদ্রে যান্ত্রিকভাবে মাছ আহরণের জন্য এই অবৈধ ট্রলিং বোট তৈরি করা হয়।

নিষিদ্ধ নৌযানগুলো সমুদ্রে দাপিয়ে বেড়াচ্ছে।
গবেষকরা বলছেন, এসব অবৈধ ট্রলিং বোটের কারণে সমুদ্রের জীববৈচিত্র্য ও মাছের আবাসস্থল ধ্বংস হচ্ছে। উৎপাদন ও প্রজনন কমে যাওয়ায় সমুদ্রে দেখা দিয়েছে মাছের সংকট।

এজন্য দ্রুত এসব অবৈধ ট্রলিং বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন জেলেরা।

কোস্টগার্ড দক্ষিণ জোনের কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম বলেন, “মৎস্যসম্পদ রক্ষার স্বার্থে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে।

অবৈধভাবে মাছ ধরার ক্ষেত্রে কাউকেই ছাড় দেওয়া হবে না।

মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD