শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
কুয়াকাটায় জেলের জালে সজারু মাছ

কুয়াকাটায় জেলের জালে সজারু মাছ

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে বেল্লাল নামের এক জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির একটি সজারু মাছ।

১৭ আগস্ট (রোববার) সন্ধ্যায় মাছটি আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসলে লোকজনের মধ্যে শোরগোল শুরু হয়। মাছটিকে এক নজর দেখতে ভিড় লেগে যায়।

শুক্রবার পায়রা বন্দরের শেষ বয়ার কাছে অন্য মাছের সঙ্গেই এই মাছটি পেয়েছেন।

মাছটি সন্ধ্যায় ইলিশের মাছের সাথে আলীপুরে মৎস্য আড়ৎতের কামাল ফিসে নিয়ে আসলে মাছটি কেউ ক্রয় না করলে আড়তে ফেলে রাখে যান।

মাছটির সারা শরীরে ছোটো ছোটো তিলের মতো চিহ্ন ও কাটা রয়েছে। মাছটির ওজন প্রায় সাড়ে তিন কেজি। মাছটি শরীরের তুলনায় লেজ অনেক চিকন।

কামাল ফিসের স্বত্বাধিকারী কামাল হোসেন বলেন, ‘মাছটা আমি জীবনে প্রথম দেখলাম। দেখতে কেমন যেন ফোলা আর কাঁটাওয়ালা। মাছটি দেখে ভয়ই পেয়ে গেছিলাম প্রথমে।

স্থানীয় ব্যাবসায়ী মনিরুজ্জামান হাওলাদার বলেন, ‘এই মাছ খাওয়া যায় কিনা তা আমরা জানি না। তবে দেখতে খুবই বিশ্রী আর অচেনা। অনেকে বলছে এটা নাকি বিরল প্রজাতির মাছ।’

ওয়ার্ল্ডফিশ ইকোফিশ এক্টিভিটি-২ প্রকল্পের বাংলাদেশের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান বলেন, মাছটি পাফারফিশ বা ফুগু মাছ নামে পরিচিত। বাংলায় অনেকে একে ফোলকা বা কাঁটাওয়ালা ফোলকা মাছ বলে থাকে।

বাংলাদেশ উপকূলীয় অঞ্চলে ও গভীর সাগরে এই মাছ মাঝে মাঝে জেলেদের জালে ধরা পড়ে। এদের শরীরে একধরণের টেট্রোডোটক্সিন নামক বিষ থাকে, যা অত্যন্ত মারাত্মক।

এই বিষ এতটাই শক্তিশালী যে মানুষের জন্য মারাত্মক প্রাণঘাতী হতে পারে।এ মাছ খাওয়া উচিত নয়। রান্না করেও বিষ দূর করা যায় না।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বঙ্গোপসাগরে জেলের জালে ধরা মাছটি “পটকা মাছ”  এরা নিজেদের শরীরকে ফুলিয়ে বড় করতে পারে এবং শরীরে কাঁটাযুক্ত হওয়ার কারণে শিকারীর হাত থেকে আত্মরক্ষা করে।

বাংলাতে এই মাছ ‘সজারু মাছ’ বা ‘তিলক সজারু পটকা’ নামেও পরিচিত। বাংলাদেশে এ মাছের বেশ কয়েকটি প্রজাতি পাওয়া যায়।

মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD