শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
কুয়াকাটায় এক ইলিশ বিক্রি হলো ৫ হাজারে

কুয়াকাটায় এক ইলিশ বিক্রি হলো ৫ হাজারে

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের গঙ্গামতি এলাকায় নাসির মাঝি নামের এক জেলের জালে ধরা পড়লো ১ কেজি ৭০০ গ্রামের ওজনের একটি  ইলিশ।

রবিবার (১৭ আগস্ট) সকালে সমুদ্রে গিয়ে জাল তুলতেই ইলিশটি উঠে আসে। পরে কুয়াকাটা মেয়র বাজারে নিয়ে আসলে রাসেল ফিসের মাধ্যমে নিলামে মাছটি ৫ হাজার ১৭০ টাকায় মাছটি কিনে নেন স্থানীয় ব্যবসায়ী ছগির হোসেন।

জানা গেছে, ডাকের মাধ্যমে ১ লক্ষ ২০ হাজার টাকা মণ দরে মাছটি বিক্রি হয়েছে  ৫ হাজার ১’শ ৭০ টাকা। মাছটি ঢাকায় বিক্রি করবেন মৎস্য ব্যবসায়ী ছগির হোসেন।

ছগির হোসেন বলেন, বঙ্গোপসাগরের তীরবর্তী এলাকায় খুঁটা জাল দিয়ে মাছটি শিকার করে বিক্রির জন্য নিয়ে আসেন আড়তে।

তবে এই রকম বড় সাইজের ইলিশ এখন খুব কম ধরা পরে। আজকে মাছটি কিনেছি লাভের আশায়, এখন সামান্য ব্যবসা হলেই বিক্রি করে দিব।জেলে নাসির মাঝি বলেন, আজকে ট্রলারে একটি মাছই পেয়েছি।

সাগরে বড় ইলিশের সংখ্যা খুবই কম। তবে আমি যে মাছটি পেয়েছি এটি সাইজে বড় হওয়ার কারণে অনেক টাকা বিক্রি করেছি।

খুব বেশি মাছ না পেলেও আল্লাহ যা দিয়েছে তাতে অনেক খুশি।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বড় সাইজের ইলিশ মূলত জেলেদের জন্য সুখবর বয়ে আনে।

গভীর সমুদ্রের জেলেদের পাশাপাশি উপকূলের জেলেরাও এখন বড় ইলিশ পাচ্ছে। ইলিশের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

আশা করি সামনের দিনগুলোতে ইলিশের পরিমান আরও বৃদ্ধি পাবে। তখন দাম আরো কমে আসবে।

মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD