শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
যাত্রীদের আতংকের আর এক নাম চেয়ারম্যান পরিবহন, ফের দুর্ঘটনা

যাত্রীদের আতংকের আর এক নাম চেয়ারম্যান পরিবহন, ফের দুর্ঘটনা

Sharing is caring!

বাউফল প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফল-ঢাকা মহাসড়কে যাত্রীদের আতংকের আর এক নাম চেয়ারম্যান পরিবহন।

গতকাল শনিবার দিবাগত রাত আনুমানিক ১.৩০মিনিটের সময় আফছেরের গ্রেজ এলাকায় যাত্রীবাহী চেয়ারম্যান পরিবহণ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পুকুরে পড়ে যায়।

এতে আহত হন অন্তত ১০ জন যাত্রী।  আহতদের মধ্যে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

আহত যাত্রীদের অভিযোগ, গলাচিপা ও দশমিনা থেকে ছেড়ে আসা বাসগুলোতে শ্রম আইন লঙ্ঘন করে একই চালককে দিনে-রাতে দুইবার গাড়ি চালাতে বাধ্য করা হয়।

এর ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে এই রুটে। বিশেষ করে চেয়ারম্যান পরিবহণ প্রায়ই দুর্ঘটনার শিকার হয়।

স্থানীয়রা বলেন, দক্ষ চালকের অভাবে বাউফল-ঢাকা মহাসড়কে চলাচলকারী বাসগুলোতে নিয়মিত দুর্ঘটনা ঘটছে এবং এতে হতাহতের সংখ্যাও দিনদিন বাড়ছে।

তারা আরও বলেন,অনেক সময় দেখা যায় হেলপার দ্বারা গাড়ি চালানো হয়। যার কারনে যাত্রীদের প্রায়ই দুর্ঘটনার কবলে পড়তে হয়।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (বাউফল সার্কেল) আরিফ মুহাম্মদ শাকুর জানান, দুর্ঘটনার খবর পেয়েছেন এবং মহাসড়কে পরিবহন নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের তদারকি আরো জোরদার করা হবে বলে জানিয়েছেন।

মো.আরিফুল ইসলাম বাউফল প্রতিনিধি

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD