শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
(পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক
কুয়াকাটা সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কুয়াকাটা সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

Sharing is caring!

প্রতিনিধি(কলাপাড়া)পটুয়াখালীঃ

কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটক মিয়া সামাদ সিদ্দিকী পারভেজ (১৭) নামের এক পর্যটক নিখোঁজ হওয়ার প্রায় তিন ঘণ্টা পরে তার মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস।

বুধবার বেলা ২টা ২০ মিনেটের দিকে সৈকত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
এর আগে সকাল সাড়ে ১১ টার দিকে কুয়াকাটা জিরো পয়েন্টে বন্ধুদের সাথে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন এ পর্যটক।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল খুলনা থেকে সাত বন্ধু ভ্রমণের উদ্দেশ্যে কুয়াকাটা এসে আজ সকালে সমুদ্র সৈকত এলাকার জিরো পয়েন্টে গোসলে নামেন। হঠাৎ ঢেউয়ের তোড়ে তলিয়ে যায় সামাদ।

এরপর কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ, নৌ পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যদের সাথে স্থানীয় উদ্ধারকর্মীরা কুয়াকাটা সৈকতে উদ্ধার তৎপরতা চালায়। বেলা ২টা ২০ মিনেটের দিকে ফায়ার সার্ভিসের ডুবরিদল তাকে উদ্ধার করে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী হারুন বলেন, ছেলেটি পানিতে হাত উঁচিয়ে সাহায্য চাইছিল। আমরা দৌড়ে এগোনোর আগেই সে তলিয়ে যায়।

নিখোঁজ সামাদের সঙ্গী সেলিম রেজা বলেন, আমরা একসঙ্গে ঘুরতে এসে এভাবে একজনের লাশ নিয়ে যাব ভাবিনি। খুবই কস্ট হচ্ছে।

এ বিষয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের লিডার শাহাদাত হোসেন বলেন, সকালে ঢেউয়ের কবলে পড়ে নিখোঁজ পর্যটক সামাদ সিদ্দিকী পারভেজকে প্রায় দুই ঘন্টা অভিযান পরিচালনা করে মৃত অবস্থায় একই জায়গা থেকে ডুবুরিদল উদ্ধার করেন। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল বলেন, সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD