শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
(পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক
পটুয়াখালীতে মাধ্যমিক শিক্ষকদের ইন-হাউজ টিচার্স ট্রেনিং অনুষ্ঠিত

পটুয়াখালীতে মাধ্যমিক শিক্ষকদের ইন-হাউজ টিচার্স ট্রেনিং অনুষ্ঠিত

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 38;

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী

পটুয়াখালীতে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আইসিটির মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষার প্রচলন প্রকল্প(২য় পর্যায়, ১ম সংশোধিত) ৩দিন ব্যাপী ইন-হাউজ টিচার্স ট্রেনিং এর ৫ম ব্যাচের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(১৯ জুন) বেলা ১১টায় পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে দিকনির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বরিশাল অঞ্চলের উপ পরিচালক মো.জাহাঙ্গীর হোসাইন।

পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃনাল কান্তি বড়ালের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক রিনা রানী, প্রশিক্ষক শাহে আলম, মো.ইসরাত হোসাইন উজ্জ্বল, মো.জাহিদুল ইসলাম, আল মামুন, আল মাহমুদসহ প্রশিক্ষকগন এবং পটুয়াখালী জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ১৫০ জন প্রশিক্ষনার্থীবৃন্দ।

প্রশিক্ষক মো.ইসরাত হোসাইন উজ্জ্বল বলেন, স্বল্প সময়ের ৩দিনের প্রশিক্ষণ যতটুকু সম্ভব আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। যাতে করে একজন শিক্ষক প্রশিক্ষণের মাধ্যমে স্মার্ট ক্লাশরুম পরিচালনা করতে পারে এবং বিদ্যালয়ের হিসাব নিকাশ সহ শিক্ষার্থীদের তথ্য ইনপুট দিতে পারেন।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, শিক্ষা ক্ষেত্রে আমাদের অনেক দুর্বলতা রয়েছে।

এই দুর্বলতা থাকা সত্ত্বেও আমাদের নিজ দায়িত্ব কর্তব্য নিয়ে এগিয়ে যেতে হবে। সেই সাথে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

মোয়াজ্জেম হোসেন

পটুয়াখালী

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD