শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি
বিএনপি অফিসে ভাঙচুরের জন্য নুরকে ক্ষমা চাওয়ার আহ্বান,জেলা ছাত্রদল সভাপতি

বিএনপি অফিসে ভাঙচুরের জন্য নুরকে ক্ষমা চাওয়ার আহ্বান,জেলা ছাত্রদল সভাপতি

Sharing is caring!

স্টাফ রিপোর্টার মু,হেলাল আহম্মেদ রিপনঃ

অবরুদ্ধ করে রাখার ৪৮ ঘণ্টা পর গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে পটুয়াখালীর গলাচিপায় বিএনপির অফিসে ভাঙচুরের জন্য ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে জেলা ছাত্রদল।

পটুয়াখালী  শহরের ঝাউতলায় ছাত্রদলের বিক্ষোভ সমাবেশে এ দাবি জানানো হয়। সমাবেশে জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী ভিপি নুরকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনি ডিসি, এসপি, সেনাবাহিনীসহ স্থানীয় প্রশাসন নিয়ে বিভিন্ন সময়ে যেসব কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্য ও বিএনপির অফিস ভাঙচুরের জন্য আপনাকে ক্ষমা চাইতে হবে।

আর এব্যপারে আমরা ডিসি বরাবর স্মারকলিপি দিয়েছি, সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে, নুরুল হক নুরসহ তাঁর যত গুন্ডাপান্ডা আছে, সবাইকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং বিচার করতে হবে। যদি বিচার না হয়, ঝড়-বৃষ্টি আঁধার রাতে আমরা ছাত্রদল আছি রাজপথে।

এ বিষয় ছাত্রদলের আহবায়ক  মেহেদী হাসান শামীম বলেন, ‘আপনি হাসান মামুন ভাইকে নিয়ে পরিপাটি ভাষায় কথা বলতে পারলে বলবেন।

আর যদি ছাত্রদলসহ বিএনপিকে আঘাত করে কোনো বক্তব্য আর দেন এই শহরে, আপনার আওয়ামী পুনর্বাসনের দুর্গ দুই মিনিটের নোটিশে আমার ভাইয়েরা ধ্বংস করে দেবে এই বলে নেতাকর্মীদের উপস্থিতিতে বিক্ষোভ  সমাবেশ সমাপ্ত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD