শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
(পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক
কুয়াকাটায় লেইস প্রশিক্ষনার্থী নবীন শিক্ষকদের মিলনমেলা

কুয়াকাটায় লেইস প্রশিক্ষনার্থী নবীন শিক্ষকদের মিলনমেলা

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 38;

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালীর সাগরকণ্যাখ্যাত কুয়াকাটা সমুদ্র সৈকতে খুলনা টিচার্স ট্রেনিং কলেজ এবং যশোর টিচার্স ট্রেনিং কলেজ থেকে আসা ৮০ জন লেইস প্রশিক্ষনার্থী নবীন শিক্ষকদের মিলনমেলা ঘটেছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন(লেইস) প্রজেক্টের অধীনে ৫৬ দিনের প্রশিক্ষণের অংশ হিসেবে ২ দিন ব্যাপী শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(১৪ জুন) খুলনা টিচার্স ট্রেনিং কলেজ থেকে কুয়াকাটার উদ্দেশ্যে এ  সফর শুরু হয়। এতে ৪০ জন প্রশিক্ষনার্থী এবং ৪জন প্রশিক্ষক অংশ নেয়।

খুলনা টিচার্স ট্রেনিং কলেজ’র অধ্যক্ষ প্রফেসর মোঃ তৌফিক আহমেদ’র নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক মো. সুজাউদ্দোলাহ, সহযোগী অধ্যাপক মোঃ আনিসুর রহমান, মো. হাফিজুর রহমান খান, সহকারী অধ্যাপক মোঃ মহিবুল্লাহ এবং খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর ও নড়াইল জেলার মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা থেকে আসা নবীন শিক্ষক বৃন্দ।

নাজিরপুর গিলাতলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষনার্থী কমলেন্দু গুপ্ত বলেন, খুলনা টিচার্স ট্রেনিং কলেজ এবং যশোর টিচার্স ট্রেনিং কলেজ থেকে ২টি গ্রুপ এখানে এসেছি। শনিবার বিকাল থেকে কুয়াকাটায় এসে অনেক আনন্দ করেছি।

গ্রুপ ছবি, সমুদ্র স্নান, দর্শনীয় স্থান ভ্রমণ, র‍্যাফেল ড্র, কেনাকাটা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সময় উপভোগ করেছি। অপর প্রশিক্ষনার্থী গভ.ল্যাবরেটরি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোস্তফা যুবায়ের আলম বলেন, সারারাত নাচ, গান এবং সৈকতের বেঞ্চিতে বসেই কাটিয়ে দিয়েছি একটুও ঘুমাইনি, অনেক আনন্দ করেছি।

কোর্স কো-অর্ডিনেটর সহযোগী অধ্যাপক মো.আনিসুর রহমান বলেন, মাধ্যমিক স্তরের নতুন অন্তর্ভুক্ত শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এবং পেশাগত উন্নয়নে ৫৬ দিনের এই লেইস প্রশিক্ষন খুবই কার্যকরী।

পর্যায়ক্রমে নতুন আসা সকল শিক্ষকদের এই প্রশিক্ষণের আওতায় আনা হবে বলে তিনি জানান।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

১৫/০৬/২০২৫

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD