শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
(পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক
বাউফলে জমিজমা বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় সাংবাদিকসহ আহত ৪

বাউফলে জমিজমা বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় সাংবাদিকসহ আহত ৪

Sharing is caring!

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় সাংবাদিকসহ ৪জন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।  মঙ্গলবার (৩ জুন) দুপুরে পৌর এলাকার ৪নং ওয়ার্ডে ওই ঘটনা ঘটে।

আহতদের পুলিশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। আহতরা হলেন, বাউফল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান হিরোন, আব্দুল্লাহ আল ইমরান, মো. সিদ্দিকুর রহমান ও রফিকুল ইসলাম। সংশ্লিষ্টসূত্রে জানা গেছে, স্থানীয় বাসিন্দা আখতারুজ্জামান খান তিনি তাদের জমির বাটোয়ারা মামলা করে ২০১৯ সালে পটুয়াখালী নিম্ন আদালত থেকে রায় পান।

পরবর্তীতে প্রতিবেশী আসলাম গং হাইকোর্টে আবেদন করলে হাইকোর্ট ২০২২ সালে পুনরায় তাদের (আখতারুজ্জামান) পক্ষে রায় দেয়।

তখন অন্য বেঞ্চে আসলাম আবার আবেদন করলে হাইকোর্ট আবারও আখতারুজ্জামানের পক্ষে রায় প্রদান করেন। আহত সংবাদকর্মী বাউফল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান হিরোন বলেন,আজ দুপুরে আমার শ্বশুরের বাসায় শ্যালকের সাথে দেখা করতে যাই।

তখন তারা তাদের বাসার সামনে জমিতে কাজ করতেছিল। এসময়ে প্রতিবেশী আসলাম চৌকিদার তাদের উপর অতর্কিত হামলা চালায়। আমি আমার শ্বশুরের ঘরের সামনের দরজার দাঁড়িয়ে থাকা অবস্থায় আমার হাতে লাঠি দিয়ে আঘাত করে এবং আমার হিরো গ্ল্যামার গাড়িটি পিটিয়ে ভেঙে ফেলে। এবিষয়ে অভিযুক্ত আসলাম চৌকিদার অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা কারো উপর হামলা চালাইনি। বরংচ তারা নিজেরা হামলা করে এখন আমাদের উপর দোষ চাপিয়ে দিচ্ছে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তারুজ্জামান সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুই পক্ষকে থানায় ডেকেছি। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তারিখ- ০৩/০৫/২০২৫

মো.আরিফুল ইসলাম বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD