শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
পটুয়াখালী ড্রাইভারস এন্ড সঃ-কঃ- কল্যান কো-অঃ ক্রেঃ ইউঃ লিঃ এর ৩৭’তম বার্ষিক সভা অনুষ্ঠিত

পটুয়াখালী ড্রাইভারস এন্ড সঃ-কঃ- কল্যান কো-অঃ ক্রেঃ ইউঃ লিঃ এর ৩৭’তম বার্ষিক সভা অনুষ্ঠিত

Sharing is caring!

নিজস্ব প্রতিবেদক, এস আল-আমিন খাঁন পটুয়াখালীঃ

পটুয়াখালী ড্রাইভারস এন্ড সরকারি কর্মচারী কল্যাণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর ৩৭’তম বার্ষিক সাধারন সভা- ২০২৫ ইং অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ৩১’মে সকাল ১০ টার সময় পটুয়াখালী শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অত্র সমিতির নতুন পুরাতন সভাপতি -সম্পাদক সহ সকল সদস্যদের উপস্থিতি সাধারন সভার আয়োজন করা হয়।

উক্ত সভার পটুয়াখালী ড্রাইভারস এন্ড সরকারি কর্মচারী কল্যাণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর সভাপতি খবির উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মুসফিকা আক্তার (তুলি), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শুকান্ত কুমার পরিদর্শক উপজেলা সমবায় অফিস। এছাড়াও পটুয়াখালী ড্রাইভারস এন্ড সরকারি কর্মচারী কল্যাণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক সভাপতি খলিলুর রহমান (দুলাল), সাবেক সাধারণ সম্পাদক হুকুম আলী মৃধা, সাবেক সাধারন সম্পাদক ফোরকানুজ্জামান (ফোরকান) গাজী, সাবেক সাধারন সম্পাদক সোহরাব হোসেন, বর্তমান সহ-সভাপতি আবদুল গফফার বিশ্বাস, সাধারন সম্পাদক খোকন মোল্লা, কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন, সদস্য আবদুল মান্নান, সদস্য আমিন খাঁন প্রমুখ উপস্থিত ছিলেন। উক্ত সভার আলোচ্য বিষয়- ২০২২-২৩ অর্থ বছরের নিরীক্ষা প্রতিবেদন, ২০২২-২৩ অর্থ বছরের নিরীক্ষিত হিসাব নিকাশ পেশ ও অনুমোদন, লভ্যাংশ বন্টন প্রস্তাব পেশ ও অনুমোদন, ২০২৩-২৪ অর্থ বছরের আয়ব্যয় বাজেট পেশ ও অনুমোদন, সদস্যদের ঋন খেলাপী ও উত্তোলন, শেয়ার ক্রয় ও সদস্যদের আবাসন প্রকল্পের জন্য জমি ক্রয়ের অনুমোদন সহ নানাবিধ আলোচনা করা হয়।

বর্তমান ও সাবেক সভাপতি, সম্পাদক, সভার প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দদের উপস্থিতিতে সকল নতুন পুরাতন সদস্যদের সম্মুখে বাজেট পেশ ও সকলের সম্মতিতে অনুমোদন কার্যক্রম ঘোষণা সম্পন্ন হয়। আলোচনা সভা শেষে মৃত্যু সদস্য/সদস্যাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন হাফেজ মোঃ ওমর ফারুক পেশ ইমাম ফায়ার সার্ভিস জামে মসজিদ।

সভায় খসড়া সংরক্ষন দায়িত্ব অর্পণ করেন মোঃ রবিউল ইসলাম সদস্য নং-১৮৪৯ গণপূর্ত বিভাগ, এবং সঞ্চালনায় ছিলেন অধ্যক্ষ আমিনুল ইসলাম সিরাজ বোতল বুনিয়া স্কুল এন্ড কলেজ পটুয়াখালী।

অত্র পটুয়াখালী ড্রাইভারস এন্ড সরকারি কর্মচারী কল্যাণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড ১৯৮৭ ইং সালের ৮ আগস্ট স্থাপিত হয় যাহার রেজি নং-(৫), তারিখ-২৯/০১/১৯৯২ ইং, এবং সংশোধিত রেজি নং-৫/১ পিডি তারিখ -০৯/০৯/২০০৯ ইং।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD