শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে
পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজে ‘সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে

পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজে ‘সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন কলাপাড়াঃ

বৃহস্পতিবার বেলা ১১টায় কলেজ মিলনায়তনে পূর্ব নির্ধারিত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে কলেজের অনার্স, উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।

প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল বাংলা কবিতা আবৃতি, ধারাবাহিক গল্প বলা, নৃত্য, একক অভিনয়, উপস্থিত বক্তৃতা, রবীন্দ্র সংগীত, দেশাত্মবোধক গান, লোকসংগীত এবং রচনা প্রতিযোগিতা।

দীর্ঘ প্রায় ২০ বছরের মধ্যে সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজে এ ধরণের একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের শিক্ষার্থীরা এ অনুষ্ঠানে অংশগ্রহন করতে পেরে কলেজ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক নমিতা রানী দত্ত ও কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের শরীরচর্চা শিক্ষক শুভ্রা চক্রবর্তী।

এ অনুষ্ঠানের সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন কলেজের অধ্যক্ষ ড. ফাতেমা হেরেন।

এ সময় কলেজের ইসলামী শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ শাহআলম মিয়াসহ সকল বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক তায়েফ কুতুব উদ্দিন আহমেদ সুমন ও ইংরেজি বিভাগের প্রভাষক সাবরিনা মাহমুদা। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এ আয়োজন শেষ হয়।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

৩০/০৫/২০২৫

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD