শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
সাংবাদিক সোহেলের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরনের প্রতিবাদ ও ইউএনও অপসারনের দাবিতে কলাপাড়ায় মানববন্ধন

সাংবাদিক সোহেলের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরনের প্রতিবাদ ও ইউএনও অপসারনের দাবিতে কলাপাড়ায় মানববন্ধন

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

জাতীয় ও আন্তর্জাতিক পুরষ্কারপ্রাপ্ত সাংবাদিক এমরান হাসান সোহেলের সঙ্গে পটুয়াখালীর বাউফল উপজেলার ইউএনওর ঔদ্ধত্যপূর্ণ আচরনের প্রতিবাদ ও তার অপসারনের দাবিতে কলাপাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা বারোটায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির, সাধারন সম্পাদক মোশারেফ হোসেন মিন্টু, সাংবাদিক মেজবাহ উদ্দিন মাননু, মহাসিন পারভেজ  নেছারউদ্দীন আহমেদ টিপু সহ উপজেলায় কর্মরত গনমাধ্যমকর্মীরা।

উল্লেখ্য গত ১৯ মে বাউফল গার্লস স্কুলে স্কুল পর্যায়ে দুর্নীতি প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতার চুড়ান্ত পর্বের অনুষ্ঠান চলাকালে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে বসে আমন্ত্রন না জানানোর অভিযোগ তুলে বাউফল দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও দৈনিক কালের কন্ঠের পটুয়াখালী জেলা প্রতিনিধি সাংবাদিক এমরান হাসান সোহেলের সঙ্গে অসাদাচারন করেন ইউএনও আমিনুল ইসলাম।

এঘটনার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হলে ইউএনওর বিরেদ্ধে তীব্র সমালোচনা করেন নেটিজেনরা।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

২৮/০৫/২০২৫

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD