শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
কলাপাড়ায় নদীতে মাছ শিকারে গিয়ে জেলে বধূর মৃত্যু

কলাপাড়ায় নদীতে মাছ শিকারে গিয়ে জেলে বধূর মৃত্যু

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় নদীতে মাছ শিকারে গিয়ে নিখোঁজ হওয়ার ১৬ ঘন্টা পর এক জেলে বধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৮ টার দিকে স্বজনদের সহযোগিতায় চাকামইয়া সংলগ্ন আরপাঙ্গাশিয়া নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত রওশান আরা বেগম উপজেলার চাকামইয়া ইউপির পূর্ব চাকামইয়া দ্বিত্তা আবাসনের বাসিন্দা কাছেম হাওলাদারের স্ত্রী।

মৃতের নাতনী রিমা জানান, তার নানা বৃদ্ধ হওয়ায় প্রায় সময়ই নানী খাওয়ার মাছ সংগ্রহ করতে নদীতে শিকারে যেতেন।সোমবার বিকেল ৪ টায় একই ভাবে মাছ শিকারে যান রওশন আরা।

কিন্তু সন্ধ্যা গড়িয়ে রাত নামলেও ঘরে না ফেরায় তাকে হন্নে হয়ে খুঁজতে থাকেন পরিবার সহ স্থানীয়রা। রাতে তার সন্ধান না পেলেও সকালে নদীর তীরে জাল টান দিলে তার মরদেহ পাওয়া যায়। এসময় তার হাতে জালের দড়ি বাধা ছিল বলেও জানান রিমা।

এদিকে স্থানীয় অনেক নারীদের দাবী জিন ভুতের আছরে রওশনারার মৃত্যু হয়েছে। গতকাল আমবশ্যার রাতে তাকে একা পেয়ে জিনেরা মেরে ফেলেছে।

এছাড়া ওই নারীর সঙ্গে জিনের একটা সম্পর্ক ছিল এমন দাবী একাধিক স্থানীয় গৃহবধূদের। এবিষয়ে কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। জেলে বধূর মৃত্যু ঠিক কি কারণে হয়েছে তার কারণ জানা যায়নি।

পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া তারিখঃ

২৭.০৫.২৫

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD