শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
(পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক
বাউফলে জমিজমা বিরোধের জেরে বিধবা নারীকে শীলতাহানির অভিযোগ

বাউফলে জমিজমা বিরোধের জেরে বিধবা নারীকে শীলতাহানির অভিযোগ

Sharing is caring!

মো.আরিফুল ইসলাম, বাউফল প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে জমিজমা বিরোধের জেরে এক বিধবা নারীকে শীলতাহানি ও মারধরের অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার ২৩মে বিকাল ৪টার সময় উপজেলার সূর্যমনি ইউনিয়নের পশ্চিম রামনাগর গ্রামে ঐ ঘটনাটি ঘটেছে।

শনিবার সরজমিনে গিয়ে জানা যায়, কুলছুম বেগমের স্বামী মারা যাওয়ার পর থেকেই বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছেন একই বাড়ির চাচাতো দেবর আবুল হাওলাদার। তার ওই কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তাকে (কুলছুম বেগমকে) একাধিকবার সামাজিক প্রতিবন্ধকতাসহ মারধরের ঘটনা ঘটিয়েছেন আবুল হাওলাদার ।

এ নিয়ে কয়েকবার স্থানীয়ভাবে সালিস মিমাংসাও হয়েছে। ঘটনার দিন কুলছুম বেগম (৫০) (স্বামী মৃত্যু. ছালাম হাওলাদার) দুপুরের খাবার খেয়ে নিজ বসত ঘরের সামনের বারান্দায় শুয়ে ছিলেন।

আবুল হাওলাদার তার ঘরে এসে তাকে শুয়ে থাকতে দেখে ঝাপটে ধরে তার শীলতাহানির চেষ্টা করেন। তখন কুলছুম বেগম ডাকচিৎকার দিলে তার দুই মেয়ে ছুটে আসেন এবং লোকজন ডাকাডাকি করলে কুলছুম বেগমসহ তার দুই মেয়েকে এলোপাথাড়ি মারধর শুরু করেন।

মা মেয়ের ডাকচিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে দেখেন আবুল হোসেন, তার স্ত্রী, দুই মেয়ে, ভাই মস্তফা হাওলাদার, ভাতিজা জহিরুল, রিয়াজসহ ৮/১০ জন মিলে এলোপাথাড়ি তাদেরকে মারধর করছেন।

স্থানীয়রা ছুটে আসলে তারা (আবুল হাং) ছুটাছুটি করে পালাতে গিয়ে বিভিন্ন জায়গায় পড়ে যায়। এবং বেড়ার টিন ও গাছের সাথে ধাক্কা লেগে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত প্রাপ্ত হয়।

পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেন। রাতে হাসপাতালে এসে তারা ভর্তি হয়। আজ সকালে আবুল হাং বাদী হয়ে স্থানীয় লোকজনের নামে মিথ্যা অভিযোগ দায়ের করেন।

এদিকে স্থানীয়রা আহত কুলছুম বেগম ও তার মেয়েকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে আবুলের লোকজন তাদেরকে বাধা দেন। তারা হাসপাতালে ঢুকতে না পেরে শেরেবাংলা রোডের একটি বাসায় তারা অবস্থান করেন।

রাত এগারোটার পরে তাদের এক আত্মীয়র মাধ্যমে হাসপাতালে ভর্তি হন। আবুল হাং ওইসব অভিযোগ অস্বীকার করে বলেন, ডালিমের নেতৃত্বে ১০/১২ জন সন্ত্রাসী এসে আমাদেরকে মারধর করেন।

এদিকে স্থানীয়রা বলেন ডালিম ব্যবসার সুবাদে দীর্ঘ দিন যাবৎ কমিল্লায় বসবাস করেন। ঘটনার দিন এলাকায় তিনি ছিলেন না।

বাউফল থানা অফিসার ইনচার্জ আক্তারুজ্জামান সরকার বলেন, উভয় পক্ষের অভিযোগ পেয়েছি।

তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তারিখ-২৪/০৫/২৫ইং

মো.আরিফুল ইসলাম বাউফল প্রতিনিধি

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD