শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
(পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক
বাউফলে ইউএনওর অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও ঝাড়ু মিছিল

বাউফলে ইউএনওর অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও ঝাড়ু মিছিল

Sharing is caring!

মো.আরিফুল ইসলাম, বাউফল প্রতিনিধি:

উপকূলবাসীর বন্ধু, জাতীয় পর্যায়ে একাধিকবার পুরস্কারপ্রাপ্ত, চারবার মীনা মিডিয়া অ্যাওয়ার্ড বিজয়ী সাংবাদিক ও মানবাধিকার-কর্মী, দৈনিক কালের কণ্ঠের পটুয়াখালী জেলা প্রতিনিধি এমরান হাসান সোহেল’র সাথে বাউফল উপজেলার দুর্নীতিবাজ ইউএনও আমিনুল ইসলামে’র ঔদ্ধত্যপূর্ণ ও অগ্রহণযোগ্য আচরণের প্রতিবাদে এবং অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১মে) বিকেল ৩টায় স্থানীয় বাউফল পাবলিক মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশের আয়োজন করা হয়।

উপজেলা’র সর্বস্তরের ছাত্র-জনতার আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন, সাধারণ শিক্ষার্থীর পক্ষে আয়শাতুন্নেছা বর্ষা, শুভচন্দ্র শীল,কালাইয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী শাহানাজ আক্তার ও রিকশাচালক মমিন প্রমূখ।

এসময় রিকসচালক মমিন বলেন, আমি উপজেলা চত্বরের মুল ফটকের পাশে রিকসা রাখায় আমাকে চড় থাপ্পড় মারেন। এবং আনসারকে নির্দেশ দেন আমাকে ধরে নিয়ে যাওয়ার জন্য তখন তার গাড়ি চালক ইব্রাহিমের অনুরোধে আমাকে ছেড়ে দেয়া হয়।

উল্লেখ্য, গত ১৯মে বাউফল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে ইউএনওকে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে দুর্নীতি প্রতিরোধ কমিটির বাউফল উপজেলার সভাপতি এমরান হাসান সোহেল’র সাথে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে ইউএনও ক্ষিপ্ত হয়ে বলেন, আপনি আমার অনুমতি না নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন কিভাবে করলেন? ভাই আপনার দপ্তর গিয়েছিলাম আপনাকে না পেয়ে একাধিকবার ফোন দেয়া হয়েছে আপনি ফোন রিসিভ করেননি।

তাকে ভাই বলাতে তিনি আরও ক্ষিপ্ত হয়ে যান। রাগাম্বিত কন্ঠে তিনি বলেন, আমাকে ভাই বললেন কেন? আমি আপনাদের স্যার আমাকে স্যার বলবেন। বাকবিতণ্ডার এক পর্যায়ে তিনি বলেন,”আমি প্রজাতন্ত্রের এমন চাকর মালিককে শাস্তিও দিতে পারি।

আমি কারো ফোন ধরতে বাধ্য নই, আমার বাংলোতে যাবেন, বাংলো একটা অফিস”।

তারিখ-২১/০৫/২৫ইং

মো.আরিফুল ইসলাম বাউফল প্রতিনিধি

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD