শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
গলাচিপার ২’য় বৃহত্তম নগরী উলানিয়া বাজার রক্ষার্থে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

গলাচিপার ২’য় বৃহত্তম নগরী উলানিয়া বাজার রক্ষার্থে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

Sharing is caring!

নিজস্ব প্রতিবেদক- এস আল-আমিন পটুয়াখালীঃ

পটুয়াখালী জেলা গলাচিপা উপজেলার ২’য় বৃহত্তম উলানিয়া বাজার এলাকায় ভেরীবাঁধ নির্মাণ কাজের জন্য পানি উন্নয়ন বোর্ড কর্তৃক সকল স্থাপনা উচ্ছেদ করার ঘোষণা দেয়া হয়েছে।

উপকুল অঞ্চলের লক্ষ লক্ষ মানুষের বানিজ্যিক বন্দর নগরী হিসেবে পরিচিত। বাজারে ৪/৫ শো দোকানপাট রক্ষার্থে স্থানীয় ব্যাবসায়ী ও সাধারন মানুষের আয়োজনে মানববন্ধন কর্মসূচি ও জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার ২০’মে দুপুর ১ টার সময় পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে উলানিয়া বাজারের ছোটবড় ব্যাবসায়ীদের উপস্থিতিতে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। পরে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।

যার অনুলিপি, প্রধান প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড পটুয়াখালী, উপজেলা নির্বাহী কর্মকর্তা গলাচিপা এবং সভাপতি উলানিয়া হাট বাজার কমিটি ও চেয়ারম্যান রতনদী তালতলী ইউনিয়ন পরিষদকে প্রেরন করা হয়েছে।

উক্ত মানববন্ধন কর্মসূচি ও স্মারক লিপি প্রদানকালে পটুয়াখালী জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপির সভাপতি , শ্রমিকদলের নেতাকর্মী ও বাজার কমিটির সভাপতি, সাধারন সম্পাদক সহ ৫-৬ শো ব্যাবসায়ীসহ স্থানীয় বাসিন্দারা অংশ গ্রহন করেন।

মানববন্ধনে উপস্থিত জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শিপলু খাঁন বলেন, সাধারন ব্যাবসায়ীরা ক্ষতিগ্রস্ত হলে উলানিয়া বাজার বন্দর নগরী হাটটি বড় ধরনের ক্ষতিগ্রস্ত হবে।

তাই সরকারের উন্নয়ন মুলক কাজের জন্য যতটুকু জায়গা প্রয়োজন এর মধ্যে থেকে ভেড়ীবাঁধ নির্মান করলে বৃহত্তম বাজারটির কয়েক হাজার বাসিন্দা অর্থনৈতিক সংকটের হাত থেকে রক্ষা পাবে এবং তাদের সময় সীমা দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।

উপজেলা বিএনপির সভাপতি  সিদ্দিকুর রহমান বলেন জনসার্থে কর্তৃপক্ষ মানবিকতার পরিচয় দিবে আশা করি সেই সাথে উন্নয়ন মুলক কাজের জন্য সহযোগিতা করা হবে।

তবে বৃহত্তম বাজারটি বাচিয়ে রেখে যতটুকু জায়গা প্রয়োজন সেটা নিয়ে ভেরী বাঁধ নির্মাণ করার অনুরোধ জানান। এছাড়াও বাজার কমিটির সভাপতি, সাধারন সম্পাদক ও উপস্থিত ব্যাবসায়ীরা জেলা প্রশাসকের প্রতি আস্থা রেখে সরেজমিন পরিদর্শন করে প্রয়োজন অনুযায়ী জায়গা নিয়ে বন্দর নগরী উলানিয়া হাট বাজার কে রক্ষা করবেন বলে জানান।

এসময় উপস্থিত স্থানীয় বাসিন্দারা বলেন, এখানে শত শত ছোট ব্যাবসায়ীদের জীবিকা নির্বাহ করার একমাত্র পথ উলানিয়া বাজার এই বাজার রক্ষা না হলে কয়েকশত পরিবার পথে বসে যাবে।

কারন তারা বিভিন্ন এনজিও থেকে ক্ষুদ্র ঋন নিয়ে ব্যাবসা বানিজ্য করছেন এমতো অবস্থায় উচ্ছেদ অভিযান করা হলে সেটা হাজারো মানুষের কষ্ট সাধ্য হয়ে দাড়াবে এমনকি অনাহারে পরিবার নিয়ে মৃত্যু বরনও করতে পারে।

তাই মানবিক দিক বিবেচনা করে জেলা প্রশাসক সরেজমিনে গিয়ে দেখে আমাদের অনুরোধ রাখবেন বলে অনুরোধ জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD