বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে শিশু ও নারীর প্রতি যৌন সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি

বরিশালে শিশু ও নারীর প্রতি যৌন সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি

Sharing is caring!

শিশু ও নারীর প্রতি যৌন সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে বরিশালে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারী উন্নয়ন সংস্থা বন্ধন স্যোসাল ডেভলপমেন্ট প্রজেক্টের উদ্যোগে রোববার (২১ জুলাই) বেলা ১১ টায় নগরের অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

বন্ধন স্যোসাল ডেভলপমেন্ট প্রকল্পের প্রোগ্রাম অফিসার জাহিদ হাসানের সভাপতিত্বে মানববন্ধনে মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম রবীন শীষ।

জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান মানববন্ধনের দাবীর সাথে একাত্মতা প্রকাশ করে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় দ্রুত বিচার দাবি করেন। পাশাপাশি নারী ও শিশু নির্যাতনের ঘটনায় জড়িতদের পক্ষে কেউ রাজনৈতিক প্রভাব বিস্তারের চেস্টা করলে তাদের সম্মিলিতভাবে প্রতিরোধ করা সহ স্কুল পর্যায় থেকে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানান জেলা প্রশাসক।

বক্তব্য রাখেন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস এর সমন্বয়কারী শাকিলা ইসলাম, ইয়ং বাংলার রেজানুল হক, এ্যাকশন এইড বাংলাদেশের এজেডএম মৌসুমী ইসলাম সহ অন্যান্যরা। সারা দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বক্তারা এই অপরাধের বিচার দ্রুত সময়ের মধ্যে শেষ করার দাবী জানান।

মানববন্ধন শেষে একই দাবিতে একটি বিক্ষোভ মিছিল নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে নগরীর কেন্দ্রিয় শহীদ মিনার চত্ত্বরে গিয়ে শেষ হয়।

উল্লেখ্য বর্তমান সময়ে দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশুর যৌন হয়রানীর শিকার হয়ে মৃত্যু এবং হত্যার মত ন্যাক্কারজনক ঘটনা ঘটছে। তাই আলোকিত যুব সমাজ প্রকল্পের যুব সদস্যরা, ইয়াং বাংলা, বাংলাদেশ মডেল ইয়ুথ পার্লামেন্ট, ইয়ুথনেট, প্লান ইন্টারন্যাশনাল, ব্রাক, নারীপক্ষ, গার্লস নট ব্রাইডস নেটওয়ার্ক , এনগেজ মেন এন বয়েজ নেটওর্য়াক, তারুণ্যের প্লাটর্ফমসহ সমমনা সংস্থা ও অন্যান্য নেটওর্য়াকসমূহের যুব ও জনসাধারনের অংশগ্রহনের মাধ্যমে এ কর্মসূচি পালিত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD