শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
(পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক
কলাপাড়ায় যাত্রিবাহী বাস থেকে সামুদ্রিক বিভিন্ন প্রজাতির ৩০মন মাছ জব্দ

কলাপাড়ায় যাত্রিবাহী বাস থেকে সামুদ্রিক বিভিন্ন প্রজাতির ৩০মন মাছ জব্দ

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় অন্তরা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস থেকে চিংড়ি, লইট্টা ও পোয়া সহ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক ৩০ মন মাছ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার(১৩ মে) রাত এগারোটায় পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এসব মাছ উদ্ধার করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক।

এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা উপস্থিত ছিলেন। পরে জব্দকৃত মাছগুলো বিভিন্ন এতিমখানা ও হাফেজী মাদ্রাসায় বিতরন করা হয়।

পরে নিষেধাজ্ঞাকালী সময়ে সামুদ্রিক মাছ পরিবহন করবেনা মর্মে মুচলেখা দিলে বাস ও চালককে ছেড়ে দেয়া হয়। জব্দকৃত মাছের বাজার মূল্য প্রায় তিন লাখ টাকা। সমুদ্র থেকে আহরিত এ মাছগুলো ধুলাসার থেকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিলো বলে জানায় মৎস্য কর্মকর্তা।

উল্লেখ্য ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন সাগরে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। নিষেধাজ্ঞা উপেক্ষা করে জব্দকৃত এসব মাছ সাগর থেকে আহরণ করেছে অসাধু জেলেরা।

অভিযান পরিচালনাকারী ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক জানান, গোপন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে এই মাছ জব্দ করা হয়েছে।

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

১৪/০৫/২০২৫

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD