শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
কলাপাড়ায় খালের উপর অবৈধভাবে নির্মিত ৭টি স্থাপনা উচ্ছেদ

কলাপাড়ায় খালের উপর অবৈধভাবে নির্মিত ৭টি স্থাপনা উচ্ছেদ

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়া পৌরশহরের পয়নিষ্কাশনের একমাত্র মাধ্যম চিংগুড়িয়া জ্বীন খালের উপর অবৈধভাবে নির্মিত ৭টি স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

রবিবার দুপুরে পৌর শহরের ৪ নং ওয়ার্ডের ওই খালে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।পর্যায়ক্রমে খাল দখল করে তোলা সকল স্থাপনা অপসারণ করা হবে বলে প্রশাসন সূত্র নিশ্চিত করেছে।

এর আগে পরিবেশ কর্মীসহ কলাপাড়া পৌরসভার সচেতন নাগরিকরা খালের পানির প্রবাহ সচল রাখতে বর্জ্য অপসারণের পাশাপাশি দখল-দূষণ বন্ধে সামাজিক আন্দোলন করে আসছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলাপাড়া পৌর প্রশাসক মো. রবিউল ইসলাম জানান, পৌর শহরের জন্য অতি গুরুত্বপূর্ণ এ খালটির পানি প্রবাহ সচল রাখতে উচ্ছেদের উদ্যোগ গ্রহন করা হয়েছে। অবৈধ দখলদারদের নোটিশের মাধ্যমে অগেই অবহিত করা হয়েছে।

দীর্ঘ ৪ কিলোমিটার এ খালের সকল অবৈধ স্থাপনা অপসারণ কার্যক্রম চালমান থাকবে। তিনি আরও জানান, কলাপাড়ায় খালের উপর থাকা সকল অবৈধভাবে স্থাপনা উচ্ছেদ করা হবে। প্রথম দিনে খালের মধ্যে থাকা সাতটি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

দখল হওয়া খালে পানি প্রবাহ নিশ্চিত করতে এখন থেকে প্রতিদিনই অভিযান চলবে। এদিকে উচ্ছেদ হওয়া পরিবারের সদস্যরা বলেন, তারা জায়গা কিনে এখানে ঘর তুলেছেন। তাদের জায়গার কাগজপত্র রয়েছে। কিন্তু প্রশাসন তাদের কাগজপত্র না দেখেই উচ্ছেদ করেছে জোর করে।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD