শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কুয়াকাটায় নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা উদযাপন

কুয়াকাটায় নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা উদযাপন

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি :

পটুয়াখালীর কুয়াকাটায় যথাযোগ্য মর্যাদায় ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে  উদযাপিত হচ্ছে বৌদ্ধ ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্নিমা। এ উৎসব উপলক্ষে কুয়াকাটার শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার সাজানো হয়েছে নতুন সাজে।

রবিবার সকাল থেকেই নতুন পোশাকে সজ্জিত হয়ে এ মন্দিরে সমবেত হন উপকূলের শত শত রাখাইন নর-নারীরা। পরে বুদ্ধ পূজা, পঞ্চশীল, অষ্টশীল গ্রহন, সূত্র পাঠ, সূত্র শ্রবণ ও সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়।

এছাড়া পিন্ড দান, বোধি বৃক্ষে জল ঢালা, আহার দান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ধর্মীয় আলোচনার মধ্য দিয়ে এদিনটি উদযাপন করবে বৌদ্ধ ধর্মালম্বীরা।

এর আগে বুদ্ধ পূর্নিমা উপলক্ষে গত দুইদিন নানা আয়োজন অনুষ্ঠিত হয় এ মন্দিরে। অনুষ্ঠানে কলাপাড়া ও তালতলী উপজেলার শত শত রাখাইন অংশগ্রহণ করেে। কুয়াকাটা শ্রীমঙ্গল বৌদ্ধ বিহারের ইন্দ্র বংশ ভিক্ষু উপাধ্যক্ষ বলেন, বৌদ্ধ ধর্মমতে, প্রায় আড়াই হাজার বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD