শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
আমার দেশ সম্পাদক’র বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

আমার দেশ সম্পাদক’র বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহামুদুর রহমানের বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলার প্রত্যাহার ও দোষীদের শাস্তি নিশ্চিত করনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বেলা সাড়ে এগারটায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির, সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মান্নু, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মিন্টু, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাসেল কবির মুরাদ, সাংবাদিক ফোরামের সভাপতি অ্যাডভোকেট এ জেড এম কাউসার, সাংবাদিক ক্লাবের সভাপতি নীলরতন কুন্ডু নিলয়, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সদস্য রাসেল মোল্লা, কুয়াকাটা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী সাঈদ, এটিএন বাংলার পটুয়াখালী প্রতিনিধি জাহিদ রিপন প্রমূখ।বক্তারা বলেন, গণমাধ্যম ও গণমাধ্যম কর্মীদের উপর হামলা-মামলা কোন বিচ্ছিন্ন ঘটনা নয়।

মাহমুদুর রহমান এদেশের একজন অকুতোভয় মজলুম প্রকাশক, সম্পাদক ও কলামিস্ট। তার উপরে বারবার হামলা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, কারা ভোগ করতে হয়েছে। এমনকি তার সম্পাদনাধীন পত্রিকা বন্ধ করে দেয়া হয়েছে। তিনি আমার দেশকে আবার পুনরুজ্জীবিত করেছেন। অন্যায়ের বিরুদ্ধে কলম ধরেছেন। তার কন্ঠ রোধ করতেই কলমকে থামাতে এই মামলার অবতারণা।

আমরা সারাদেশের গণমাধ্যমকর্মীরা মাহামুদুর রহমানের সাথে রয়েছি। তার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারে আরো কঠোর কর্মসূচি দিতে প্রস্তুত রয়েছি। আমার দেশের কলাপাড়া উপজেলা প্রতিনিধি আরিফ সুমন, কুয়াকাটা প্রতিনিধি মইনুদ্দিন আল আতিকের আয়োজনে মানববন্ধনে বিভিন্ন সাংবাদিক সংগঠন ও সামাজিক সংগঠন ছাড়াও সাধারন মানুষ অংশগ্রহণ করে।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

২৫/০৪/২০২৫

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD