শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
কলাপাড়ায় অসহায় গৃহহীনের জন্য ঘর নির্মাণ’র চাবি হস্তান্তর ও খাদ্য সহায়তা প্রদান

কলাপাড়ায় অসহায় গৃহহীনের জন্য ঘর নির্মাণ’র চাবি হস্তান্তর ও খাদ্য সহায়তা প্রদান

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুখালীর কলাপাড়ায় পাশে দাঁড়াই সেচ্ছাসেবী সংগঠন অসহায় গৃহহীনের জন্য ঘর নির্মাণ শেষে আনুষ্ঠানিক ভাবে চাবি হস্তান্তর ও জরুরী খাদ্য সহায়তা প্রদান করেছে।

বুধবার (২৩ শে এপ্রিল) সন্ধ্যায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর বাজারে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি নয়নাভিরাম গাইন (নয়ন)। এসময় অতিথি ছিলেন, নীলগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ কামরুজ্জামান শহীদ মাতব্বর, নাওভাঙ্গা ফাজিল মাদ্রাসার শিক্ষক মো.আ.খালেক মিয়া, কলাপাড়া শিল্পকলা একাডেমীর প্রশিক্ষক মো.মোস্তফা জামান সুজন, সাংস্কৃতিক কর্মী মো.শামীম ব্যাপারী, কলাপাড়া ব্যাবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ মাহমুদুল হক সুমন, দলিল লেখক  মো.ওমর ফারক, ব্যাবসায়ী মো.জহিরুল ইসলাম, সমাজ সেবক মো.মোতালেব মিয়া ও ইসলামি আন্দোলনের নেতা হাফেজ মো.সিদ্দিকুর রহমান, মো.সোহাগ মাতব্বর,প্রবাসী মো.শাহীন মাতব্বর, ঠিকাদার মো.হানিফ হাওলাদার, ঠিকাদার,মো.রহমান চৌকিদার,ইউনুস খান সহ আরও অনেকে।সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত শেষে অতিথিরা সংগঠনের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে এ কার্যক্রম আগামীতে আরও বেগবান করার পরামর্শ দিয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

সর্বশেষ নীলগঞ্জ গ্রামের বাসিন্দা অসহায় আব্বাসউদ্দীনের জন্য পয়তাল্লিশ হাজার টাকা ব্যায়ে নির্মিত সাড়ে ১৫ ফুট দৈর্ঘ্য ও সাড়ে ১০ ফুট প্রস্থের দোচালা বিশিষ্ট টিনশেড ঘরের চাবি ও জিহাদ গ্লাস হাউস এর পক্ষথেকে একটি শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

একই সময় সংগঠনের ইমারজেন্সি তহবিল থেকে কলাপাড়া পৌরশহরের বাসিন্দা মৃত বাদল ডাকুয়ার স্ত্রীকে খাদ্য সহায়তা এবং অতিথি মোস্তফা জামান সুজন ও শামীম ব্যাপারীর পক্ষ থেকে ১৫০০ টাকা নগদ প্রদান করা হয়েছে।

পুরো অনুষ্ঠান পরিকল্পনা পরিচালনা ও সঞ্চালনায় ছিলেন,পাশে দাঁড়াই সেচ্ছাসেবী সংগঠনের প্রদান উপদেষ্টা নাওভাঙ্গা ফাজিল মাদ্রাসার প্রভাষক মোঃ ইভান মাতবর।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

২৪/০৪/২০২৫

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD