বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
মন্দির সংলগ্ন খাস পুকুর লিজ দেয়া থেকে বিরত রাখতে কলাপাড়ায় মানববন্ধন ও সমাবেশ

মন্দির সংলগ্ন খাস পুকুর লিজ দেয়া থেকে বিরত রাখতে কলাপাড়ায় মানববন্ধন ও সমাবেশ

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়ায় সরকারী পুকুর ইজারা না দেয়ার দাবীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টার দিকে কলাপাড়া প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচী পালন করা হয়।

এতে অন্ততঃ তিন শতাধিক নারী পুরুষ অংশ গ্রহন করে।
জানা গেছে, এলাকাবাসী ইজারা বাতিলের দাবীতে ইতোমধ্যে পটুয়াখালী জেলা প্রশাসক এবং কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবরে পৃথক দু’টি লিখিত আবেদন করেছে।

একাধিক ব্যক্তির স্বাক্ষরিত আবেদন সূত্রে জানা গেছে, কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আমিরাবাদ গ্রামে গৌর গোবিন্দ সেবাশ্রম নামে হিন্দু সম্প্রদায়ের একটি মন্দির অবস্থিত। মন্দিরটি সংলগ্ন একটি সরকারী পুকুর রয়েছে।

পুকুর সংলগ্ন বেশ কয়েকটি সমাধি রয়েছে। এছাড়া পুকুরের কাছেই রয়েছে অর্ধশত হিন্দু পরিবারের বসবাস।
সে হিসেবে হিন্দু নর-নারীরা ওই পুকুরের পানি গৃহস্থলী কাজ সহ নানান কাজে ব্যবহার করে আসছে।

অপরদিকে, কাছাকাছি পুকুরের পানির মধ্যে ওই পুকুরের পানি ব্যবহার উপযোগী এবং স্বচ্ছ। এটাকে ওই এলাকার মানুষ ঐতিহ্যবাহী পুকুর মনে করে। সে হিসেবে পুকুরটি কোন ভাবে ইজারার পক্ষে নয় এলাকার মানুষ।
মানববন্ধনে অংশগ্রহণকারী নন্দ কুমার সাহা বলেন’ পুকুরটি নিজস্ব একটি পরিবেশে রয়েছে।

এ পুকুর দ্বারা মানুষ উপকৃত হচ্ছে। জনস্বার্থের এটি লীজ দেয়া থেকে বিরত থাকা উচিৎ বলে তিনি বলেন।
ইজারা না দেয়ার দাবী জানিয়ে আমিরাবাদের অধিবাসী গৌরী রায় বলেন, ছোট বেলা থেকে ওই পুকুরের পানির সাথে আমাদের আত্মার সম্পর্ক রয়েছে। এটি লীজ দেয়া উচিৎ হবে না বলে তিনি মনে করেন।

ইজারার প্রক্রিয়া বন্ধ করার পক্ষে পিন্টু মৃধা বলেন’ হিন্দু সম্প্রদায়ের অর্ধশত পরিবার ওই পুকুরের পানি রান্নায় ব্যবহার করে, সর্বোপরি পুকুর ছাড়া এক রকম অচল তাদের জীবন। পুকুরটি আগে কখনো যেহেতু ইজারা দেয়া হয়নি,ভবিষ্যতেও ইজারা না দিতে প্রশাসনের কাছে অনুরোধ জানান তিনি।

মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া
২৩/৪/২৫

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD