বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
বিদ্যালয়ের এডহক কমিটিতে যোগ্য ও শিক্ষানুরাগী ব্যক্তিকে সভাপতি নির্বাচিত করার দাবিতে মানববন্ধন

বিদ্যালয়ের এডহক কমিটিতে যোগ্য ও শিক্ষানুরাগী ব্যক্তিকে সভাপতি নির্বাচিত করার দাবিতে মানববন্ধন

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় পাটুয়া আল-আমিন মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটিতে যোগ্য ও শিক্ষানুরাগী ব্যক্তিকে সভাপতি নির্বাচিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুর বারোটায় বিদ্যালয় প্রাঙ্গণে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে শত শত শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীরা অংশগ্রহন করেন। এসময় বক্তব্য রাখেন অভিভাবক আইয়ুব আলী প্যাদা, আসাদুজ্জামান, প্রাক্তন শিক্ষার্থী ওমর তালুকদার ও শিক্ষার্থী রবিউল ইসলাম সহ এলাকাবাসী। পাটুয়া আল-আমিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ওমর তালুকদার বলেন, বর্তমানে আমাদের এ বিদ্যালয়ের বেহাল দশা। বিশেষ করে ভবনের অবস্থা খুবই খারাপ।

শ্রেনী কক্ষ সংকট রয়েছে। এছাড়া ১১ শিক্ষকের পদ থাকলেও  মাত্র ৬ জন শিক্ষক দিয়ে চলছে বিদ্যালয়টি। মূলত বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও চম্পাপুর ইউয়নিয়ন পরিষদ চেয়ারম্যান বাবুল মৃধা তার পছন্দের অযোগ্য ও বিতর্কিত ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করে এতোদিন বিদ্যালয় পরিচালনা করার কারনেই এমন দুর্দশা।

তিনি আরও বলেন, বর্তমানে সে ফের অযোগ্য ব্যক্তিকে সভাপতি নির্বাচিত করার পায়তারা করছে। ওই বিদ্যালয়ের জমিদাতার উত্তরসূরি মো. আসাদুজ্জামান বলেন, আমরা সৎ, যোগ্য এবং একজন শিক্ষানুরাগী ব্যক্তিকে সভাপতি নির্বাচনের অনুরোধ জানাচ্ছি।

আর যদি তা না করা হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো। অভিভাবক মালেক প্যাদা বলেন, অযোগ্য লোকদের সভাপতি নির্বাচিত করার কারণে বর্তমানে পুরনো এ বিদ্যালয়টি করুন দশায় পরিণত হয়েছে।

না হয় ঠিক মত ক্লাস, না আছে চাহিদা মতো শিক্ষক। আবার যদি এডহক কমিটিতে অযোগ্যরা স্থান পায় তাহলে এই এলাকায় শিক্ষিতদের সংখ্যা আর কমবে। তাই যোগ্য ব্যক্তিকে সভাপতি নির্বাচনের জোর অনুরোধ জানাচ্ছি।

পাটুয়া আল-আমিন মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও চম্পাপুর ইউপি চেয়ারম্যান মাহাবুবুল আলম বাবুল মৃধা বলেন, আমার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা। কমিটি গঠন সহ বিদ্যালয়ের সকল কার্যক্রম নিয়ম মাফিক হবে।

কলাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, কমিটি গঠন হয়েছে কিনা এমন কোন তথ্য আমার কাছে নেই। স্নাতক পাশ এবং শিক্ষানুরাগী ব্যাক্তি ছাড়া মাধ্যমিক বিদ্যালয়ে পরিচালনা পর্ষদে কারো আসার সুযোগ নেই। যেহেতু মানববন্ধন হয়েছে বিষয়টি আমাদের নজরদারিতে থাকবে।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

২৩.০৪.২০২৫

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD