বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
নবায়নযোগ্য জ্বালানি উৎসব ২০২৫: টেকসই ভবিষ্যতের প্রত্যয়ে আয়োজন

নবায়নযোগ্য জ্বালানি উৎসব ২০২৫: টেকসই ভবিষ্যতের প্রত্যয়ে আয়োজন

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা ও ন্যায়সঙ্গত জ্বালানি রূপান্তরের অঙ্গীকার নিয়ে আগামী ২২-২৪ এপ্রিল ঢাকার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) অনুষ্ঠিত হতে যাচ্ছে নবায়নযোগ্য জ্বালানি উৎসব ২০২৫।

রোববার বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, অ্যাকশন এইড বাংলাদেশ, বুয়েট এবং জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ (JETnet-BD)-এর যৌথ উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হচ্ছে।

বরিশাল বিভাগীয় জেটনেট বিডি সদস্য সংগঠনগুলোর সহায়তায় অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। তিন দিনব্যাপী এই আয়োজনে থাকছে নীতি সংলাপ, প্রযুক্তি মেলা, ইয়ুথ হাব, নারী নেতৃত্ব বিষয়ক আলোচনা এবং নীতিমালা সুপারিশ সভা।

উৎসবে জ্বালানি নীতির সংস্কার, নবায়নযোগ্য প্রযুক্তির প্রসার, অর্থায়ন ও সামাজিক ন্যায়বিচার ইত্যাদি বিষয়ে বিশেষজ্ঞ ও তরুণদের অংশগ্রহণে গুরুত্বপূর্ণ আলোচনা হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জলবায়ু পরিবর্তন ও ক্রমবর্ধমান জ্বালানি চাহিদার প্রেক্ষাপটে বাংলাদেশে টেকসই, গ্রিন ও অন্তর্ভুক্তিমূলক জ্বালানি রূপান্তর সময়ের দাবি।

নবায়নযোগ্য জ্বালানির প্রসার ও ন্যায়সঙ্গত নীতিমালা প্রণয়নে এই উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সম্মেলনে সকল সাংবাদিক, নাগরিক সমাজ ও সাধারণ জনগণকে উৎসবে যোগ দিয়ে জ্বালানি পরিবর্তনের এই উদ্যোগকে সমর্থনের আহ্বান জানানো হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD