শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
কলাপাড়ায় পরীক্ষা কেন্দ্রে নকলে সহায়তার দায়ে দুই শিক্ষককে অব্যাহতি

কলাপাড়ায় পরীক্ষা কেন্দ্রে নকলে সহায়তার দায়ে দুই শিক্ষককে অব্যাহতি

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: null; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 38;

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় খেপুপাড়া নেছারউদ্দিন কামিল মাদরাসা পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের নকলে সহায়তা করায় দুই শিক্ষককে অব্যহিত দেয়া হয়েছে।

বৃহস্পতিবার(১৭ এপ্রিল) গনিত পরীক্ষা চলাকালীন তাদের চলতি দাখিল পরীক্ষার সকল কার্যক্রম থেকে অব্যহতি দেয়া হয়।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে এ অব্যাহতি প্রদান করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মনিরুজ্জামান খান। অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন, ইয়াকুব আলী ইসলামিয়া ফাজিল মাদরাসার প্রভাষক (আরবি) মো. দেলোয়ার হোসেন ও লালুয়া নয়াপাড়া ইসলামিয়া দাখিল মাদরাসার সহকারী মৌলভী মো. রিয়াজ উদ্দিন।

খেপুপাড়া নেছারউদ্দিন কামিল মাদরাসার অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মাওলানা মো.নাসির উদ্দিন বলেন, আমাদের পরীক্ষা কেন্দ্রের ৫ নং কক্ষে ওই দুই শিক্ষককে দায়িত্ব পালন করতে দেয়া হয়।

তারা পরীক্ষা চলাকালীন সময়ে শিক্ষার্থীদের নকলে সহায়তা এবং নকলে সুযোগ দেয়ায় তাদের অব্যাহতি দিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।

কলাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান খান বলেন, পরীক্ষা কেন্দ্রে অনৈতিক কাজে লিপ্ত থাকায় দুই শিক্ষককে অব্যাহতি দেয়া হয়েছে।

সেইসাথে এই দুইজন শিক্ষককে পরবর্তীতে কোন পাবলিক পরীক্ষার সাথে সংশ্লিষ্ট কোন প্রকার দায়িত্ব না দেয়ার জন্য স্ব-স্ব প্রতিষ্ঠান প্রধানকে অনুরোধ করা হয়েছে।

তিনি আরও বলেন, চলমান পরীক্ষার সুষ্ঠ পরিবেশ বজায় রাখতে আমাদের কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া তারিখ:

১৭.০৪.২০২৫

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD