শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
বাউফলে গাঁজাসহ ২৫ লাখ টাকা ও স্বর্নালংকার উদ্ধার

বাউফলে গাঁজাসহ ২৫ লাখ টাকা ও স্বর্নালংকার উদ্ধার

Sharing is caring!

বাউফল(পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে অভিযান চালিয়ে গাঁজাসহ নগদ ২৫লাখ টাকা ও স্বর্ণালংকার উদ্ধার করেছে সেনাবাহিনীর একটি টিম।

গতকাল বরিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামের সাগর(৪৩) নামের এক মাদক কারবারীর বাড়ি থেকে এসকল দ্রব্য উদ্ধার করা হয়।

সাগর নাজিরপুর ইউপির বড় ডালিমা গ্রামের অবসরপ্রাপ্ত সেনা কমান্ডার দেলাওয়ার মিয়ার ছেলে। সেনাবাহিনী সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী সাগরকে গ্রেপ্তারের উদ্দেশ্যে তার বাসায় অভিযান পরিচালনা করেন। এসময় সাগর বাসায় ছিলেন না।

পরে সাগরের বাসায় তল্লাশি চালিয়ে স্টীল আলমিরার গোপন ড্রয়ার থেকে নগদ ২৫লাখ ৩৫হাজার ৫শত টাকা, একই ড্রয়ার থেকে ২ভরির বেশি স্বর্নের অলংকার,এবং পাকের ঘরের চুলার কাছে মাটির গর্তের ভিতর থেকে ২৬গ্রাম গাঁজা, পরিমাপের মিটার এবং ৩টি বাটন মোবাইল উদ্ধার করা হয়।

পরে সেনাবাহিনী পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মালামাল জব্দ করে থানায় নিয়ে আসে। সাগরের বিরুদ্ধে বাউফল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

এবং তার বিরুদ্ধে বাউফল থানায় পূর্ব থেকেই একাধিক মাদক মামলা রয়েছে। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন সত্যতা স্বীকার করে বলেন, তার নামে মাদক আইনে মামলা করা হয়েছে।

তবে টাকার বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

তারিখ-১৪/০৪/২৫ইং
মো.আরিফুল ইসলাম বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD