শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
বাউফলে জমিজমা নিয়ে একই বাড়ির দুই পক্ষের সংঘর্ষ; আহত ১৫

বাউফলে জমিজমা নিয়ে একই বাড়ির দুই পক্ষের সংঘর্ষ; আহত ১৫

Sharing is caring!

মো.আরিফুল ইসলাম,বাউফল(পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে জমিজমা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শনিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কনকদিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডে ওই ঘটনাটি ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জনাগেছে, ৯নং ওয়ার্ডের পূর্ব কনকদিয়া গ্রামের একই বাড়ির দেলাওয়ার ও আ. রহিম হাওলাদার এর মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। গত ২৮ মার্চ বিরোধপূর্ণ জমি দখল করে ঘর নির্মাণ করেন দেলোয়ার।

এদিকে রহিম হাওলাদার তার লোকজন নিয়ে শনিবার সকালে ঐ জমি দখল নিতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। ওই ঘটনায় দেলাওয়ার হাওলাদারের পক্ষের ইউসুফ আলী(৫৫), রিনা বেগম(২০), শহীদ হাওলাদার(৫০), নাদিম ইসলাম(১৭), সালমা বেগম (৪৯), মনির হাওলাদার( ৩৫), আবদুর রহমান(২৯) এবং রহিম হাওলাদার পক্ষের সাবিনা(৫৫), রাশেদা( ৫০), হালিমা(৬০), আবদুর রহিম হাওলাদার(৩৭)সহ অন্তত ১৫জন আহত হন। এদের মধ্যে রিনা বেগম নামের দেলাওয়ার হাওলাদার পক্ষের এক নারীর অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উভয়পক্ষ জায়গাটি নিজের দাবি করে পাল্টাপাল্টি ভাবে একে অপরকে দোষী করে বক্তব্য দিয়েছেন। এবিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কামাল হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তারিখ-১২/০৪/২৫

মো. আরিফুল ইসলাম বাউফল(পটুয়াখালী) প্রতিনিধি

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD