শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
বাউফলে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা

বাউফলে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা

Sharing is caring!

মো.আরিফুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে নির্মাণাধীন ভবনের কাজের অনিয়মের তথ্য ও বাস্তব চিত্র সংগ্রহে গেলে পটুয়াখালী জেলা যুবদলের যুগ্ন সাধারণ মম্পাদক মো. হুমায়ুন কবির সোহাগ বাউফল রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দেশ রূপান্তরের উপজেলা প্রতিনিধি সিদ্দিকুর রহমানকে হুমকির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ গেটে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাউফলে কর্মরত সকল সাংবাদিগন উপস্থিত থেকে প্রতিবাদ জানান। এতে বক্তব্য রাখেন বাউফল রিপোর্টার্স ইউনিরি সাধারণ সম্পাদক ও ৭১ টেলিভিশনের বাউফল প্রতিনিধি জিএম মশিউর রহমান মিলন, বাউফল প্রেসক্লাবের সভাপিতি ও আমার দেশ পত্রিকার প্রতিনিধি মো. জলিলুর রহমান, সাধারণ সম্পাদক ও মানবকন্ঠের প্রতিনিধি মো জসিম উদ্দিন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও মাই টিভির প্রতিনিধি মো অহিদুজ্জামান ডিউক, সাবেক সাধারণ সম্পাদক ও মানবজমিন প্রতিনিধি তোফাজ্জেল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ও প্রথম আলোর প্রতিনিধি এবিএম মিজানুর রহমান, সাবেক সভাপতি বাবু অতুল চন্দ্র পাল,

এছাড়াও অন্যান্যের মধে উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, আনন্দ টিভির জেলা প্রতিনিধি এম নাজিমউদ্দিন, এনটিভির উপজেলা প্রতিনিধি এইচ এম হান্নান, সবুজ সরকার, মো. মহসিন, আবুবক্কর মিল্টন, ফয়সাল মোল্লা, রাশিদুল ইসলাম ইজাজ, নুরুল আমিন আজাদি, শফিকুল ইসলাম মিঠু, আবু রায়হান, মো. সোহেল, মো হাফিজুর রহমানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনতা।

এসময় বক্তারা বলেন, ৫আগস্টের পর দেশ বৈষম্য মুক্ত হয়েছে। কিন্তু সাংবাদ কর্মীরা এখন নিরাপদ নয়। একজন বিএনপি নেতার কাছে এধরনের আচারণ স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি।

বিএনপি নামধারী ওই নেতার স্থায়ী বহিষ্কার ও আইনের আওতায় এনে বিচারের দাবিও জানান তারা।

তারিখ-১০/০৪/২৫

মো.আরিফুল ইসলাম বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD