মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি কলাপাড়ায় অটোরিকশা- মোটরসাইকেল সংঘর্ষ। আহত-৪ মহিপুর কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙ্গচুর, আতঙ্কে রোগী-কর্মীরা কলাপাড়ায় রুফটপ সোলারে জাতীয় অগ্রাধিকারের আহ্বান রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
সাংবাদিককে মুঠোফোনে জেলা যুবদল নেতার হুমকি

সাংবাদিককে মুঠোফোনে জেলা যুবদল নেতার হুমকি

Sharing is caring!

মো.আরিফুল ইসলাম,বাউফল প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফল রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দেশ রূপান্তরের উপজেলা প্রতিনিধি মো. সিদ্দিকুর রহমানকে দেখে নেয়ার হুমকি দিয়েছেন পটুয়াখালী জেলা যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক মো হুমায়ুন কবির সোহাগ।

মঙ্গলবার (৮এপ্রিল) দুপুর দেড়টার দিকে মুঠোফোনে ওই হুমকি প্রধান করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ইতিমধ্যে অডিও রেকর্ডটি ফাঁস হয়েছে। মুঠোফোনের ওই অডিওতে যুবদল নেতা সোহাগ বলেন, ‘আমি জেলা যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক।

১৭ বছর পর একটি কাজ পেয়েছি। তুই কাজের সাইডে কেন গিয়েছিস? কিসের জন্য যাবি? অনিয়ম করলে অফিস দেখবে তোর ওখানে কাজ কি? তুই কি সিভিল ইজ্ঞিনিয়ার? সাংবাদিকদের কাজ কি সাইডে। সাইডে খোট খাইতে যাও? আমি আসতেছি তুই ওখানে থাক।

খোট খাওয়াইতে আছি তুই থাক। তুই অফিসে যোগাযোগ কর। ফইজলামি ছোদাও? তুই সাংবাদিক অন্য কাজ কর। সাইডে গেলে তোকে কি করতে হবে সেটা দেখাইতেছি। অচ্ছা তুই থাক আমি বাউফল আসতেছি ।

তোকে দেখে নেব। বলে ফোন কেটে দেন। সাংবাদিক সিদ্দিকুর রহমান বলেন, একটি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ পেয়ে ঠিকাদার সোহাগ নামের পটুয়াখালী ভিত্তিক ঠিকাদারকে ফোন করলে তিনি আমাকে পরবর্তীতে ফোন দিয়ে হুমকি প্রদান করেন।

ঐ ঠিকাদার পটুয়াখালী জেলা যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক মো হুমায়ুন কবির সোহাগ বলেন, সাংবাদিকের সাথে আমি কোন খারাপ ব্যবহার করেনি। আমি বলেছি আমার এক ভাই কাজ করে।

আমরা সবাই নিজেরা নিজেরা কোন সমস্যা হলে বসে কথা বলে সমাধান করে নেবো। এ বিষয় পটুয়াখালী জেলা যুবদল সভাপতি মনিরুল ইসলাম লিটন বলেন, ‘সাংবাদিকরা হচ্ছেন সমাজের দর্পন।

তারা সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরবেন। তাদের পেশাগত কাজে কেউ বাঁধা প্রদান কিংবা হুমকি দেয়ার বিষয় যুবদল সমর্থন করে না। এমন ঘটনা ঘটলে সেটা অবশ্যই দুঃখ জনক।

তারিখ-০৮/০৪/২৫ইং

মো.আরিফুল ইসলাম বাউফল প্রতিনিধি

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD