শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
জুলাই যুদ্ধে জয়ী হলেও জীবনযুদ্ধে হেরে গেলেন বাউফলের হৃদয়

জুলাই যুদ্ধে জয়ী হলেও জীবনযুদ্ধে হেরে গেলেন বাউফলের হৃদয়

Sharing is caring!

মো. আরিফুল ইসলাম, বাউফল প্রতিনিধি:

জুলাইয়ের বিপ্লবে পুলিশের গুলিতে আহত মো. আশিকুর রহমান হৃদয় (১৭) অবশেষে জীবন যুদ্ধে হেরে গিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। গতকাল শুক্রবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তার মৃত্যু হয়। হৃদয় পটুয়াখালীর বাউফল উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম যৌতা গ্রামের আনসার হাওলাদারের ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, হৃদয় ঢাকায় নির্মাণ শ্রমিকের কাজ করতো।

গত ১৮ জুলাই ফ্যাসিস্ট হাসিনা হটাও আন্দোলনের সময় যাত্রাবাড়ি এলাকায় পুলিশের গুলিতে তার মাথায় তিনটি গুলি লাগে।

প্রাণেরভয়ে আত্মগোপনে থেকে সীমিত চিকিৎসা নেওয়া হয়। ৫ আগস্ট রাজনৈতিক পালাবদলের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় হৃদয়কে।

তাঁর মাথা থেকে দুটি গুলি বের করা হলেও একটি গুলি মস্তিষ্কে থেকে যায়। একারণে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলো। হৃদয়ের বাবা আনসার হাওলাদার বলেন, ছেলের উন্নত চিকিৎসা করাতে পারিনি।

নিজের একটি গরু ও রিক্সা বিক্রি করে যতটুকু পেরেছি ততটুকু চিকিৎসা করিয়েছে। হয়তো উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হলে আমার ছেলে বেঁচে থাকতো। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুর রউফ বলেন, দুপুর সোয়া বারোটার দিকে হৃদয়কে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আমরা তাকে বরিশাল শের-ই-বাংলা মেডেকিল কলেজ হাসপাতালে প্রেরণের পরামর্শ দিয়েছি।

স্বজনরা তাকে আর নিয়ে যেতে পারেননি। বিকাল তিনটার দিকে তিনি মারা যায়।

তারিখ-০৫/০৪/২৫ইং

মো. আরিফুল ইসলাম বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD