শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
কলাপাড়ায় এসএসসি পরীক্ষায় দ্বায়িত্ব গ্রহণকারী শিক্ষকদের কর্মশালা

কলাপাড়ায় এসএসসি পরীক্ষায় দ্বায়িত্ব গ্রহণকারী শিক্ষকদের কর্মশালা

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০২৫ ইংরেজি সালের এসএসসি পরীক্ষায় দ্বায়িত্ব গ্রহণকারী শিক্ষকদের ০১ দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(০৭ এপ্রিল) সকাল ১০টায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহিম’র সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আনোয়ার হোসেন, চাকামইয়া বেতমোর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব উল্লাহ লিটন, তেগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.শাহাজুল ইসলাম, লালুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবনী কুমার রায় এবং ২টি কেন্দ্রের দ্বায়িত্ব গ্রহণকারী সহকারী শিক্ষকবৃন্দ।

বক্তারা আসন্ন এসএসসি পরীক্ষা নকলমুক্ত, সুষ্ঠু, ভয়হীন এবং শান্ত পরিবেশে অনুষ্ঠানের জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আনোয়ার হোসেন বলেন, আমাদের সকলকে মনে রাখতে হবে যেই বিদ্যালয়ের শিক্ষার্থীই হোকনা কেন, তারা কিন্তু আমাদের সন্তান।

তারা ভালো করলে কলাপাড়ার সুনাম। আর খারাপ করলে তাও কলাপাড়ার শিক্ষক হিসেবে আমাদের ব্যার্থতা। তিনি কচিকাঁচা শিক্ষার্থীদের ভয়মুক্ত পরীক্ষা দেয়ার সুজোগ করে দেয়ার জন্য পরীক্ষা সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

০৭/০৪/২০২৫

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD