শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
কলাপাড়ায় কুইজ প্রতিযোগিতায় উত্তীর্ণদের সন্মাননা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

কলাপাড়ায় কুইজ প্রতিযোগিতায় উত্তীর্ণদের সন্মাননা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: null; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 43;

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধিঃ

প্রগতিশীল, শিক্ষামূলক ও অরাজনৈতিক সংগঠন চাকামইয়া ছাত্রকল্যাণ ইউনিট কতৃক আয়োজিত বার্ষিক কুইজ প্রতিযোগিতায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের সন্মাননা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান উপলক্ষে “সমাজ গঠনে ছাত্রসমাজের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(০১ এপ্রিল) সকাল ১০ টায় পূর্ব চাকামইয়া(দিত্তা) সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মো.মাহাবুব আলম রাব্বির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাকামইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.মজিবর রহমান। অনুষ্ঠান উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, আইনজীবী ও সমাজসেবক এডভোকেট হাফিজুর রহমান চুন্নু।

পরিচালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো.শাহিন হাওলাদার,সঞ্চালনা করেছেন ছাত্র ও স্কুল বিষয়ক সম্পাদক মাসুদুর রহমান দিপু।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সংগঠনের প্রধান উপদেষ্টা মো.আনোয়ার হোসেন। সহ-আলোচক ছিলেন সাবেক ইউপি সদস্য ও সমাজসেবক মো.মামুন সিকদার,অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক দুলাল হোসেন বাবুল, নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো.মোয়াজ্জেম হোসেন, বরিশাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ’র শিক্ষক মো.রাসেল আমিন,
সংগঠনের সাবেক সভাপতি ও প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক নাদিম মাহমুদ চয়ন, ইউনিয়ন দফাদার মো.হাসান, সংগঠনের সাবেক সভাপতি আসাদুল হক প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি এইচ আর মুক্তা, পূর্ব পাটুয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মাইনুল ইসলাম সহ ইউনিয়নের সামাজিক ও শিক্ষানুরাগী ব্যাক্তিবর্গ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীরা। অনুষ্ঠান শেষে ৪০ জন কুইজ বিজয়ীদের ও এইচ এস সি ২০২৪ পরীক্ষায় জিপিএ ৫.০০ প্রাপ্ত ৩ জনকে সন্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী শিবাজী কর্মকার বলেন,আমাদের বিদ্যালয় থেকে আমরা ১০ জন এ পুরস্কার এবং সনদপত্র পেয়েছি। খুব আনন্দ হচ্ছে।

প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান মো. মজিবর রহমান বলেন, চাকামইয়া ইউপির সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার গুনগত মানোন্নয়ন এবং শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের সমস্যা চিংহিত করে সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

এই কাজের জন্য ১টি পরামর্শক সমন্নয় কমিটি গঠন করতে হবে।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

০১/০৪/২০২৫

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD