শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
পর্যটক আকর্ষনে ঈদকে ঘিরে কুয়াকাটায় চলছে শেষ সময়ের প্রস্তুতি

পর্যটক আকর্ষনে ঈদকে ঘিরে কুয়াকাটায় চলছে শেষ সময়ের প্রস্তুতি

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

একই জায়গা থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখার এক অপরুপ সৌন্দর্যের লীলাভূমি কুয়াকাটা সমুদ্র সৈকত। বিগত বছরগুলোতে ঈদ পরবর্তী টানা ১৫ দিন পর্যটকের ভীড়ে মুখরিত ছিলো পর্যটন কেন্দ্র কুয়াকাটা।

এবার আরও বেশি সংখ্যক পর্যটক আগমনের আশা করছেন ব্যবসায়ীরা। ইতিমধ্যে আগাম বুকিং হয়েছে অধিকাংশ হোটেল মোটেল। তাই পর্যটকদের বরনে নতুন করে সাজানো হচ্ছে সবকিছু। রং তুলির আঁচড় এবং ধুয়ে মুছে পরিচ্ছন্ন করা হচ্ছে হোটেল মোটেল।

এছাড়া সৈকতের ছাতা বেঞ্চি থেকে শুরু করে ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলোতে দেয়া হচ্ছে নতুন রুপ। মোটকথা পর্যটন সংশ্লিষ্ট ১৬ পেশার সঙ্গে জড়িত সবাই পার করছেন ব্যস্ত সময়।

তবে এবার ঈদে টানা ৯ দিনের সরকারী ছুটি থাকলেও ইদের দিন ৩১ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ৬ দিনে ৬ লাখ পর্যটক আগমেনর আশা করছেন ব্যবসায়ীরা। আগত পর্যটকদের নিরাপত্তা দিতে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে ট্যুরিষ্ট পুলিশ।

কুয়াকাটা হোটেল পায়রার সত্তাধীকারী মোঃ রেজাউল করিম জানান, পুরো একমাস পর্যটক না থাকায় হোটেল পুরোপুরি বন্ধ রাখতে হয়েছে। আশা করছি ঈদে পর্যটক আসলে আবার সে ক্ষতি পুষিয়ে নিতে পারব।

ট্যুর অপারেটরস এসোসিয়েশন অফ কুয়াকাটার প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার বলেন, বিগত বছরের কথা মাথায় রেখে পর্যটক বরনে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে কুয়াকাটার সকল হোটেল মোটেল গুলো।

এবার ঈদে দীর্ঘ ছুটি থাকায় ৬ লক্ষ পর্যটকের আগমন ঘটার সম্ভাবনার কথাও জানিয়েছেন তিনি। কুয়াকাটা টুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, ঈদে আগত পর্যটকদের নিরাপত্তা দিতে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে ট্যুরিষ্ট পুলিশ।

পর্যটকরা এখানে এসে যাতে নির্বিঘ্নে আনন্দ উপভোগ করতে পারে সেই লক্ষ্যে কাজ করা হচ্ছে বলে জানান তিনি।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD