মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
স্বাধীনতা দিবসে শিক্ষার্থী ও জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত

স্বাধীনতা দিবসে শিক্ষার্থী ও জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং  জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত করে দেয়া হয়েছে।

বুধবার বেলা বারোটায় পায়রা বন্দরের সার্ভিস জেটিতে কোষ্টগার্ডের বিসিজিএস অপরাজেয় বাংলা নামের জাহাজটি উমুক্ত করা হয়। এসময় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী সহ সাধারণ মানুষ এ জাহজটি দেখতে আসেন। পরে জাহাজটি সম্পর্কে ক্ষুদে শিক্ষার্থী এবং সাধারণ মানুষের কৌতূহল এবং বিভিন্ন প্রশ্নের জবাব দেন কোস্টগার্ডের দায়িত্বশীল কর্মকর্তারা।

জাহাজের গভীর সমুদ্রে গমন ও উপকূলীয় অঞ্চলে টহল প্রদান, উদ্ধার ও অনুসন্ধান কর্মকাণ্ড, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধ, জলদস্যুতা দমন, মৎস্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং যুদ্ধ কৌশল সম্পর্কে জানতে পেরে উচ্ছ্বসিত হন দর্শনার্থীরা।

বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ পটুয়াখালীর ৭ম শ্রেণির শিক্ষার্থী নাবিল আহমেদ বলেন, আজকে কোষ্টগার্ডের এই অনুষ্ঠানে এসে জাহাজ সম্পর্কে জেনেছি। এছাড়া শত্রুর মোকাবিলা করার পদ্ধতি সহ সকল বিষয় জানতে পেরে খুবই আনন্দ পেয়েছি।

দর্শনার্থী মজিবর রহমান বলেন, বাচ্চাদের নিয়ে এসেছি জাহাজ এবং জাহাজের বিভিন্ন কৌশল দেখে তারা অনেক আনন্দ পেয়েছে। কতৃপক্ষের কোন কর্মকর্তা বক্তব্য দিতে রাজি না হওয়ায় বক্তব্য পাওয়া যায়নি।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

২৬/০৩/২০২৫

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD